জাতীয়

লক্ষ্মীপুরে মোঃ বেলাল হোসেন নীলের উদ্যোগে এতিমখানায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ

লক্ষ্মীপুরে মোঃ বেলাল হোসেন নীলের উদ্যোগে এতিমখানায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে মোঃ বেলাল হোসেন নীলের উদ্যোগে এতিমখানায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। তিনি তার রেস্টুরেন্ট থেকে সাজিয়ে আবদুল গনি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসার ফুলদের মাঝে ইফতার বিতরণ করেন এবং মোঃ বেলাল হোসেন নীল সহ মোঃ তারেক আজিজ ও তার কাছে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে তিনি সেখানে ইফতার করেন। তিনি মোট ৬০ টি তেহেরির প্যাকেট বিতরণ করেন। ইফতার করে তার জন্য দোয়া কামনা করেন। উল্লেখ্য যে, মোঃ বেলাল হোসেন নীল বলেন, তিনি প্রতি বছর রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন,সামনের বছর যেন আরও বেশি সাহায্য করতে পারেন সে জন্য দোয়া কামনা করেন।
আরও পড়ুন
নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) বিকালে নরসিংদীর মনোহরদী উপজেলার ৪নং খিদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কাউছার রশিদ বিপ্লবের বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে, ইউটিউব, সোস্যাল মিডিয়ায় অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে খিদিরপুর ইউপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউছার রশিদ বিপ্লব। এসময় ইউপি পরিষদের সদস্য গোলাপ মিয়া,দুলাল মিয়া,শফিকুল ইসলাম,রাকিবুল ইসলাম,শাহজাহান ব্যাপারী,সোহেল রানাসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ এ সংবাদ সম্মেলনে উপস্থিত হন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ কাউসার রশিদ বিপ্লব:
আরও পড়ুন
রামগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার

রামগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রামগঞ্জ শাখার উদ্যোগে গতকাল ৩০শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা রামগঞ্জ ইসলামী ব্যাংক শাখার ভবনে সর্বজনীয় কল্যানে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রামগঞ্জ ইসলামী ব্যাংক শাখার প্রধান ভি পি মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এফ এ ভি পি এন্ড ম্যানেজার অপারেশন্স মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নূর উদ্দিন ভূঁইয়া, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মোঃ আকবর হোসেন সেলিম। এই আলোচনা সভা ও ইফতার:
আরও পড়ুন
রামগঞ্জে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন

রামগঞ্জে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। ৩০শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউসুফ পাটওয়ারী ও সদস্য সচিব বেল্লাল হোসেন কারীর যৌথ স্বাক্ষরে লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের দলীয় প্যাডে ২১ সদস্য বিশিষ্ট রামগঞ্জ উপজেলা আওয়ামী শ্রমীক লীগের কমিটি প্রকাশ করা হয়। এই আহবায়ক কমিটিতে মামুন ভূঁইয়াকে আহ্বায়ক ও মারুফ হোসাইন তারেককে ১ নং যুগ্ন-আহবায়ক ও মোঃ হারুনুর রশিদকে সদস্য সচিব নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটি প্রকাশের পর উপজেলা ও পৌর শ্রমিক লীগের নেতাকর্মীরা রামগঞ্জ পৌরসভায় একত্রিত হয়ে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেন। এই সময়ে উপজেলা শ্রমিক:
আরও পড়ুন
রামগঞ্জে সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

রামগঞ্জে সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ তুচ্ছ নয় রক্তদান,বাঁচতে পারে একটি প্রান এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১মার্চ শুক্রবার সকালে ৭নং দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার শাহাজালাল ইসলামী ব্যাংকের নিচ তলায় ব্লাড ফাউন্ডেশনের কার্যালয়ে ২শতাধিক হতদরিদ্র জনসাধারনদের মধ্যে ওই ইফতার বিতরণ করা হয়েছে। সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের সভাপতি এস এম বাবুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাড ফাউন্ডশনের উপদ্রেষ্টা ও রামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের খান। বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের:
আরও পড়ুন
নেত্রকোণায় শিলাবৃষ্টিতে ৮ হাজার কৃষকের ফসল নষ্ট

নেত্রকোণায় শিলাবৃষ্টিতে ৮ হাজার কৃষকের ফসল নষ্ট

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি মাত্র আট থেকে দশ মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে নেত্রকোনায় আট হাজার কৃষকের ১ হাজার ১৭৫ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়ে গেছ। ঝড়ে অসংখ্য গাছপালা ও ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। এ সময় বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগও। বুধবার (২৯ মার্চ) জেলার পূর্বধলা ও সদর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এ শিলাবৃষ্টিতে বোরো ফসলি জমিসহ অসংখ্য সবজি ক্ষেত নষ্ট হয়েছে। তবে কিছু কিছু এলাকায় এখনও কোন জনপ্রতিনিধি বা সরকারি কাউকে দেখেননি বলে জানান ক্ষতিগ্রস্তরা। সরেজমিনে দেখা গেছে, সদর, রৌহা ও পূর্বধলা উপজেলার নারান্দিয়া, খলিশাউর গোহালাকান্দা ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে প্রচন্ড ঝড় ও:
আরও পড়ুন
ছাত্রলীগ নেতা মিরাজের ইফতার বিতরণ

ছাত্রলীগ নেতা মিরাজের ইফতার বিতরণ

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ নেতা জায়েদ ইবনে মিরাজ। বৃহস্পতিবার ( ৩০মার্চ ) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার চক বাজার এলাকায় জেলা ছাত্রলীগের নির্দেশে ১৫০জন পথচারীর মাঝে ইফতার বিতরণ করেন মিরাজ। এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা জায়েদ ইবনে মিরাজ, আবদুল্লাহ আল ফাহিম, নাছির ভূঁইয়া, শাহরিয়ার জামান সিয়াম, প্রীতম, উসামা, বিজয়, মারুফ, জিসান, হিরো, তাজুন প্রমূখ। মিরাজ বলেন, জেলা ছাত্রলীগের নির্দেশে আমি পৌরসভার রিকশাচালক, দিনমজুর, ফুটপাত ব্যবসায়ী, ভিক্ষুক এবং পথচারীদের মাঝে ইফতার করি এবং সামনের দিনগুলোতে বাংলাদেশ ছাত্রলীগ এবং লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নির্দেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানবিক কাজগুলো চালিয়ে যাব। উল্লেখ্য যে, মিরাজ লক্ষ্মীপুর পৌর ০৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ১২ দালাল আটক

লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ১২ দালাল আটক

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস (কার্যালয়ে) অভিযান চালিয়ে ১২ দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ২ টার দিকে এ অভিযান চালিয়েছে র‍্যাব। বিস্তারিত আসছে…
আরও পড়ুন
মানবতার ফেরিওয়ালা   চরজব্বর ইউপি চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক

মানবতার ফেরিওয়ালা চরজব্বর ইউপি চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক

মোঃবদিউজ্জামান (বি.চৌধুরী),নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও নোয়াখালী জজ কোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবী মোঃ ওমর ফারুক চর জব্বর কলেজের সহকারী অধ্যাপক জামসেদুর রহমান কিসলু সি এন জি এক্সিডেন্টে আহত হওয়ায় তাকে দেখতে গেলেন এবং মহান সৃষ্টি কর্তার নিকট দোয়া করেন আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।
আরও পড়ুন
রায়পুরে গঙ্গা স্নান ও কালী পূজা অনুষ্ঠিত

রায়পুরে গঙ্গা স্নান ও কালী পূজা অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে হাজার হাজার পূণ্যার্থীর অংশগ্রহনে অষ্টমী উপলক্ষে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে পৌর শহরের মহাশ্মশানঘাট নামে পরিচিত ডাকাতীয়া নদীতে দিনব্যাপী এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়। পূর্ণার্থীরা জানান, প্রতি বছর দোল পূর্নিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী শ্নশানঘাটে ভীড় জমাতে থাকে। পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় স্নান ও পূজা শেষে পরম শান্তিতে তারা আবার ফিরে যায় সংসার জীবনে। কেউ কেউ স্নান সেরেই গীতা পাঠ করেন। এছাড়াও আজ বৃহস্পতিবার রাতে আয়োজন করা হয় কালী পূজার। এ উপলক্ষে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.