সার্টিফিকেট ছিঁড়ে ফেলা বাদশাও চাকরি পাচ্ছেন
চাকরি না পাওয়ায় হতাশায় একাডেমিক সব সনদপত্র ছিঁড়ে কৃষিকাজ শুরু করা বাদশা মিয়ার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন। মঙ্গলবার (৩০ মে) বাদশাকে নিয়ে নতুন করে চর্চা শুরু হলে ইউএনওর সঙ্গে যোগাযোগ করে সংবাদ মাধ্যম। এসময় তিনি বাদশা মিয়ার কর্মসংস্থানের বিষয়ে জানান। মো. বেলায়েত হোসেন বলেন, বাদশা মিয়ার বিষয়টি প্রথম সামনে আসলে সেসময় আমাদের তত্ত্ববধানে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। কিন্তু তিনি সে চাকরি ছেড়ে চলে আসার বিষয়টি জানা ছিল না। এখন তিনি যদি চান তাহলে তাকে আইসিটি কিংবা অন্য কোনো বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা অর্জনে সহায়তা করা:
