জাতীয়

গোসিংগা ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

গোসিংগা ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে (গাজীপুর-৩) সংসদীয় আসনে আওয়ামীলীগকে আরো শক্তিশালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। তারি ধারাবাহিকতায় বুধবার (৩১শে মে) সকাল ১১ টায় গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফরিদ। প্রধান অতিথি হিমু এই প্রতিবেদককে মুঠোফোনে জানান- ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রম পর্যালোচনা, জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদেরকে সু-সংগঠিত করে মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

লক্ষ্মীপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: "তামাক নয়,খাদ্য ফলান" এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। আজ ৩১ মে (বুধবার) সকাল ৮ ঘটিকায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জেন সহ অনেকে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরহী নিহত

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরহী নিহত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মান্দারী টু দিঘলী সড়কে বাবর ব্রিকস সংলগ্ন স্থানে আজ ৩১মে দুপুর ১ঃ৩০ মিনিটের সময় সিমেন্ট বাহী ট্রাকের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মোঃ মারুফ (২০) নামের একজন নিহত হয়েছে। জানা যায়, মোটরসাইকেল আরহী নিহত মারুফ সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিতলী, লাড়িগো পোল এলাকার কাজী রুহুল আমীনের ছেলে। সে মান্দারী বাজার থেকে মোটর বাইক চালিয়ে বাড়িতে যাওয়ার সময় ঐ স্থানে সামনের দিক থেকে আসা একটি সিমেন্টবাহী ট্রাক চাপাদিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলে নিহত হয় মারুফ।
আরও পড়ুন
রামগঞ্জে খালে বাঁধ হুমকিতে চাষাবাদ হতাশ কৃষকরা

রামগঞ্জে খালে বাঁধ হুমকিতে চাষাবাদ হতাশ কৃষকরা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জে প্রবাহমান সরকারি খালে বাঁধ দেওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে হুমকিতে পড়েছে চাষাবাদ। নোয়াগাঁও ইউনিয়নের শৈরশেই-রাজারামপুর খালের ইউনিয়ন পরিষদ ও শৈরশৈই বাজার সংলগ্ন স্থানে কৃষি মাঠ থেকে ফসলি জমির টপসয়েল ও পুকুর খনন করে ট্রলি দিয়ে মাটি বহন করার জন্য এ বাঁধ দেয় শৈরশেই গ্রামের ইতালি প্রবাসী ও মাটি ব্যবসায়ী হারুন সাদেক। খালটির প্রস্থ কোথাও ৩০ ফুট কোথাও ৪০ ফুট, একসময় এই খাল দিয়ে নৌকা চলাচল করত। এখন বাঁধ দেওয়ার কারনে পানি প্রবাহ বন্ধ হয়ে শুকনো মৌসুমে পানির অভাব ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় সৃষ্টি হয়। এতে শৈরশৈই, আশাপুরা ও রাজারামপুর কৃষি মাঠে ২শত একর জমিতে চাষাবাদে ভোগান্তি:
আরও পড়ুন
রামগঞ্জে আওয়ামীলীগ নেতার লক্ষাধিক টাকার গাছ কর্তন

রামগঞ্জে আওয়ামীলীগ নেতার লক্ষাধিক টাকার গাছ কর্তন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজ হোসেন কালুর লক্ষাদিক টাকার গাছ কেটে নিয়ে গেছে পতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মালগাজী বাড়ির এতিমখানার সামনে। একই বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সলেমান,নুরে আলম,আবুল খায়ের,তছলিম মিয়া নেতৃত্বে ভাড়াটিয়া লোকজন নিয়ে নিজের সম্পত্তি দাবি করে বীরদর্পে গাছগুলো কেটে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার নারায়নপুর গ্রামের লালগাজী বাড়ির মৃত রহমানের ছেলে আজিজুর রহমান ২০০৯ইংসালে ৪৮৬২ দলিল মূলে ৯১৪ ও ৮৯৩ দাগের অন্দরে মৃত মুসলিম ভূইয়ার ওয়ারিশ গনের কাছ থেকে ৩শতাংশ সম্পত্তি ক্রয় করেন। এর পরে সলেমান গংরা ওই সম্পত্তি নিজের দাবি করে আদালতে একটি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলীতে স্বামী মো. মিলন হোসেনকে (৬০) শ্বাসরোধ করে হত্যার দায়ে স্ত্রী জাহানারা বেগমকে (৫১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সাথে তার ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ৩১ মে (বুধবার) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দিয়েছেন। নিহত মিলনের আচার-আচরণে ক্ষিপ্ত হয়ে স্ত্রী জাহানারা বেগম তাকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ গাছের সাথে বেঁধে রাখে। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত জাহানারা আদালতে উপস্থিত ছিলো। তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদি তাদের ছেলে মো. সাফায়েত হোসেন ওরফে মাহবুব (২১)। তাদের বাড়ি সদর উপজেলার দিঘলী:
আরও পড়ুন
বকশীগঞ্জে অটো রিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা

বকশীগঞ্জে অটো রিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে আরিফ মিয়া (১৫) নামে এক অটো রিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে পৌর এলাকার কাগমারী পাড়া গামে রাস্তার পাশে এঘটনা ঘটে। এঘটনায় আহত আরিফ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরিফ মিয়া সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের জবর আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বিকালে কাগমারী পাড়া-পুরান টুপকারচর সড়কের কাগমারী পাড়া ভূতবাড়ি নামক স্থানে আরিফকে গলাকাটা অবস্থায় মাটিতে গড়াগড়ি করতে দেখে স্থানীয়রা তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক আরিফের পরিস্থিতি বেগতিক দেখে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করলে বকশীগঞ্জ থানার ওসি মো.:
আরও পড়ুন
ভূমিহীন মজিরনের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫৪ হাজার টাকা

ভূমিহীন মজিরনের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫৪ হাজার টাকা

সাব্বির মামুন, প্রতিনিধি কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলা চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ছোট কুষ্টা‌রী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘ‌রে বাস করেন মজিরন বেগম। ভূমিহীন ম‌জিরন বেগমের স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগে উপহারের ঘর পেয়ে সেখানেই বসবাস করছিলেন এই নারী। ঘর হ‌য়ে‌ছে সঙ্গে বিদ্যুৎ সং‌যোগও। অন্যের বাড়িতে কাজ ক‌রে স্বাচ্ছন্দ্যেই চলছিলেন। কিন্তু চলতি মাসের বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত, কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মে মাসে তার বিদ্যুৎ বিল হিসেবে উল্লেখ করেছে ৫৪ হাজার ২৩৭ টাকা। মজিরন বেগম বলেন, আমার ঘ‌রে একটা ফ্যান ও একটা লাইট (বাল্ব) জ্বলে। বারান্দায় একটা বাতি আছে। মার্চ ও এপ্রিল মাসে:
আরও পড়ুন
আবারও শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

আবারও শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

প্রায় দুই মাস পর বুধবার সারা দেশে আবারও শুরু হচ্ছে টিকার তৃতীয় ও চতুর্থ অর্থাৎ বুস্টার ডোজের কার্যক্রম। টিকা সংকটের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার এসএম আবদুল্লাহ আল মুরাদ। এদিকে টিকা কার্যক্রম শুরু হওয়া ও বাস্তবায়ন প্রসঙ্গে দিকনির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ ফাইজার ভ্যারিয়েন্ট কনটেইনিং ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী গত ২৫ মে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরবর্তী সময়ে এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশব্যপী প্রদান নিশ্চিতকল্পে নিম্নবর্ণিত অবশ্য পালনীয় নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।:
আরও পড়ুন
জাতীয়  সংসদের জন্য ৩৩৭ কোটি টাকার বাজেট অনুমোদন

জাতীয় সংসদের জন্য ৩৩৭ কোটি টাকার বাজেট অনুমোদন

জাতীয় সংসদের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে সংসদ সচিবালয় কমিশন। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সংসদ সচিবালয় কমিশন জাতীয় সংসদের বাজেট অনুমোদন দিয়ে থাকে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.