গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকবে হল

শেয়ার

ইবি প্রতিনিধি:

গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে হল সমুহ যথারীতি খোলা থাকবে। রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, আগামী ৩ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। যা চলবে আগামী ১২ জুন পর্যন্ত। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও ১২ জুন হতে বিশ্ববিদ্যালয়ের অফিস সমুহ যথা নিয়মে চালু থাকবে।

ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে জরুরি সেবা সমুহ চালু থাকবে এবং পরিবহন সেবা বন্ধের সিডিউল অনুযায়ী চালু থাকবে।

ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে হল সমুহ খোলা থাকবে কি না এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে হল সমুহ যথারীতিতে খোলা থাকবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.