বানিয়াচংয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: বানিয়াচংয়ে সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন বানিয়াচং উপজেলায় কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সূধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন। মংগলবার (৬ জুন) বিকাল ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী। বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ, ইউপি চেয়ারম্যান:
