জাতীয়

দুর্গাপুরে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুর্গাপুরে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে এবং যায়যায়দিন প্রতিনিধি রবিউল ইসলাম রবি'র আয়োজনে উপজেলা পরিষদ মিনি হলরুমে কেক কেটে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক মিজান মাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, যায়যায়দিন পত্রিকা পাঠক নন্দিত হয়েছে। সত্য ও ন্যায়কে বিবেচনায় রেখে যায়যায়দিন বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে আসছে। দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের:
আরও পড়ুন
অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা চলবে ট্রাইব্যুনালে : হাইকোর্ট

অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা চলবে ট্রাইব্যুনালে : হাইকোর্ট

অর্পিত সম্পত্তি আইনের ধারা ৯, ১৩ ও ১৪-এর বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা এখন থেকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার হবে। অন্য কোনো আদালতে এ-সংক্রান্ত মামলা চলবে না বলে জানিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত তার রায়ে বলা হয়েছে, অর্পিত সম্পত্তি আইনের ৯, ১৩ ও ১৪ ধারা মৌলিক অধিকারের পরিপন্থী নয়। অর্পিত সম্পত্তি জেলা প্রশাসকের অধীনে থাকবে এবং জেলা প্রশাসক প্রয়োজনে লিজ দিতে পারবেন। আদালতে দুটি রিটের পক্ষে শুনানি:
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট

এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট

আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মধ্যদিয়ে এই পরীক্ষা শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। এতে বলা হয়, পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না। পরীক্ষা কেন্দ্রের:
আরও পড়ুন
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার রাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার সতর্ক বার্তা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ০৩ (তিন) নম্বর (পুনঃ) ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় দুইজন আটক

লক্ষ্মীপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় দুইজন আটক

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের সামাদ মোড় এলাকায় এলোপাতাড়ি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এবং মালিককে কুপিয়ে আর কে শিল্পালয় নামে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে আটক করা হয়েছে। আটকরা হলেন- নরসিংদী জেলার মাধবদী থানার আজিজুলের ছেলে রনি (৩০) ও বগুড়া জেলার মনসুর (২৫)। বুধবার (৭ জুন) রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে ইটের পুল এলাকা থেকে তাদের আটক করা হয়। রাত সাড়ে ৮টার দিকে ৮-১০ জনের একটি দল ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি করে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জেলা শহরের আর কে শিল্পালয়ের মালিক অপু কর্মকারকে কুপিয়ে স্বর্ণালংকার লুট করে পালিয়ে:
আরও পড়ুন
কমলনগরে ইসতিসকার নামাজ আদায় : অতপর স্বস্তির বৃষ্টি

কমলনগরে ইসতিসকার নামাজ আদায় : অতপর স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক: তীব্র দাবদাহ, অনাবৃষ্টি ও খরা থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন লক্ষ্মীপুরের কমলনগরের হাজারো মানুষ। নামাজ শেষ হতে না হতেই মোনাজাতের মধ্যেই নেমে আসে স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টিতে মুহুর্তেই ভিজে যায় তপ্ত জমিন। মানুষের মুখে ভাসতে থাকে মহান রবের প্রতি শুকরিয়া। বৃহস্পতিবার ৮ (জুন) চর লরেঞ্চ তাহেরিয়া ঈদগাহ ময়দানে কমলনগর জাতীয় ইমাম সমিতির উদ্যোগে আয়োজিত সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হয়। নামাজের পূর্ব মুহূর্তের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লক্ষ্মীপুর জেলা সভাপতি হযরত মাওলানা গিয়াস উদ্দিন, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি সহ কমলনগর এর বিশিষ্ট ওলামায়ে কেরাম। এই:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণকার দোকানে ডাকাতি: ১ জন নিহতসহ, আহত ৩

লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণকার দোকানে ডাকাতি: ১ জন নিহতসহ, আহত ৩

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে একটি স্বর্ণকার দোকানে ডাকাতির ঘটনা ঘটে।ঐসময় দোকানিকে কুপিয়ে জখম করে ডাকাতেরা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু তাজা ককটেল ও ছুরি,ধামা উদ্ধার করে। আজ ৭ জুন(বুধবার) রাত ৮টা ১০ মিনিটের সময় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন চৌধুরী সুপার মার্কেটের(বটু চৌধুরীর বাসার সামনে) ‘আর কে শিল্পালয়’ এ ককটেল ফাটিয়ে চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে ওই স্বর্ণকার দোকান থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটে। এতে বাধা দেওয়ায় দোকানি অপু কর্মকারকে এলোপাথাড়ি ধামা দিয়ে কুপিয়ে জখম করে ডাকাতরা। ঐসময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলে অমি:
আরও পড়ুন
কমলনগরে ছাত্রকে নির্যাতন করে টিসি দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কমলনগরে ছাত্রকে নির্যাতন করে টিসি দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের ওপর নির্মম নির্যাতন ও ছাড়পত্র (টিসি) দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলার চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র কে ইভটিজিং এর অপবাদ দিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে ডেকে ছাত্রের ওপর নির্মম নির্যাতন চালানো ও পরে ওই ছাত্রকে স্কুল ত্যাগের ছাড়পত্র (টিসি) দেয়া হয়। এই অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষক মো:ওমর ফারুক দোলন ও সহকারী শিক্ষক মো: রেজাউল বিরুদ্ধে। বিষয়টির প্রতিকার চেয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর অভিবাবকরা। বৃহস্পতিবার (১ জুন) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এই নিয়ে গত ২ জুন বিভিন্ন:
আরও পড়ুন
সড়ক দূর্ঘটনায় আহত ইবি শিক্ষক সমিতির সভাপতি, হামলায় আহত সাবেক সম্পাদক

সড়ক দূর্ঘটনায় আহত ইবি শিক্ষক সমিতির সভাপতি, হামলায় আহত সাবেক সম্পাদক

ইবি সংবাদদাতা: সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার ঢাকা যাওয়ার পথে রাজবাড়ীতে দূর্ঘটনার কবলে পড়ে তার ব্যক্তিগত প্রাইভেট কারটি। একই দিনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব আহমেদ ঢাকা যাওয়ার পথে মাগুরায় পৃথক সড়ক দূর্ঘটনার শিকার হন। তারা উভয়ই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন। এদিকে বুধবার (০৭ মে) সকাল বেলা দুর্বৃত্ত্বের হামলার শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ভোরে কুষ্টিয়া থেকে ঢাকায়:
আরও পড়ুন
বিকেএসপির বক্সিং কোচেস ট্রেনিং -২০২৩ সফলতা সিলেটের সানি`র

বিকেএসপির বক্সিং কোচেস ট্রেনিং -২০২৩ সফলতা সিলেটের সানি`র

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: দেশের শ্রেষ্ঠ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান’ (বিকেএসপি) কর্তৃক আয়োজিত কোচেস সার্টিফিকেট কোর্স-২০২৩সিলেট জেলার হয়ে সেরা বক্সিং কোচ হিসেবে সম্মাননা অর্জন। সদ্য সমাপ্ত হওয়া গত ১২মে ২০২৩ তারিখ থেকে ০১ জুন ২০২৩ তারিখ পর্যন্ত জুডো, কারাতে, বক্সিং, টেবিল টেনিস, ভলিবল, উশু, তায়কোয়ান্দো, ৮ ডিসিপ্লিনে অনুষ্ঠিত হয়ে যাওয়া কোচেস সার্টিফিকেট কোর্স-২০২৩ সালে সিলেট জেলার কৃতি সন্তান আব্দুর রহমান সানি - বক্সিং কোচ নির্বাচিত হয়েছেন। জিজ্ঞাসাবাদ করে জানাযায়, আমি সত্যি অনেক আনন্দিত এমন একটি প্রশিক্ষণে অংশগ্রহন করতে পেরে। আসলে আমরা শুধু বক্সিং খেলায় বা অন্য খেলায় পারদর্শী হয়ে নিজেকে একজন কোচ হিসেবে দাবি করে থাকি, তবে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.