The anniversary celebration of the daily Jaditad in Durgapur
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে এবং যায়যায়দিন প্রতিনিধি রবিউল ইসলাম রবি'র আয়োজনে উপজেলা পরিষদ মিনি হলরুমে কেক কেটে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক মিজান মাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, যায়যায়দিন পত্রিকা পাঠক নন্দিত হয়েছে। সত্য ও ন্যায়কে বিবেচনায় রেখে যায়যায়দিন বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে আসছে। দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের…
