জাতীয়

রামগতিতে RSCD কর্তৃক চতুর্থ গণিত অলিম্পিয়াড

রামগতিতে RSCD কর্তৃক চতুর্থ গণিত অলিম্পিয়াড

তারেক আজিজ: লক্ষ্মীপরের রামগতির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের স্কুল, মাদ্রাসা, কলেজের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে চতুর্থবারের মতো গণিত অলিম্পিয়াডের আমেজ ছড়াতে "রামগতি স্টুডেন্ট কমিউনিটি (আরএসসিডি)" এর উদ্যোগে এবং "লক্ষ্মীপুর গণিত ক্লাব" এর একান্ত সহযোগিতায় রামগতিতে চতুর্থবারের গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জুলাই) আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এর আগে ৩য়-৫ম শ্রেণী প্রাইমারি, ৬ষ্ঠ-৮ম শ্রেণী জনিয়র, নবম-দশম শ্রেণী সেকেন্ডারি ও এস এস সি ক্যান্ডিডেট এবং একাদশ-দ্বাদশ শ্রেণী হায়ার সেকেন্ডারি মোট চারটি ক্যাটাগরিতে আরএসসিডি কর্তৃক নির্ধারিত ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় । এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয় গত ২৫ জুন। আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ:
আরও পড়ুন
বৌভাতে উপহার হিসেবে ১ কেজি কাঁচামরিচ

বৌভাতে উপহার হিসেবে ১ কেজি কাঁচামরিচ

বিয়ে উপলক্ষে মানুষ কতকিছুই না উপহার দেন! সেসব উপহারের তালিকায় থাকে সাধারণত শাড়ি, অলঙ্কার, নগদ টাকা কিংবা বইয়ের মত মূল্যবান সকল বস্তু। এবার সেই তালিকায় যুক্ত হলো কাঁচামরিচ! এমনই উপহারকাণ্ড ঘটেছে কিশোরগঞ্জে। যা নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচামরিচের দাম। আগে সর্বোচ্চ ২০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রির রেকর্ড থাকলেও গতকাল কোথাও কোথাও ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে কাঁচামরিচ। আজ রোববার (২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে এ বিয়েতে এ দৃশ্য দেখা গেছে। জানা যায়, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌ-ভাতের:
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে: আনোয়ার খান এমপি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে: আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, অসাম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য শিক্ষার্থীরা নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে নেতৃত্বে দেবে। বর্তমান সরকার জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে । রবিবার (২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ নাগমুদ বাজার কে. আই. ফাযিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাধারণ জ্ঞান বৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব:
আরও পড়ুন
আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে-আনোয়ার খান এমপি

আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে-আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, আগে মানুষ বলতো ডাল-ভাত, এখন মানুষ মুরগির মাংসের দাম বেড়েছে কেন, সেটি নিয়ে উদ্বিগ্ন। এখন আর মোটা ভাত ও আর মোটা কাপড় নয়, এখন মোটা কাপড়ও কেউ পরে না, এটাই হলো পরিবর্তন। পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তো, সেজন্য অনেক সময় অনুধাবন করতে পারি না। আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, বিএনপি নেতাদের দুর্বলতা হলো, তারা সন্ত্রাসী আর রাজনৈতিক কর্মীকে গুলিয়ে ফেলেন। তারা নিজেরা রাজনীতির নামে সন্ত্রাস করেন, বিধায় সন্ত্রাসী কর্মকাণ্ড আর রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য করেন না। কিন্তু এই দুই কর্মসূচির মধ্যে:
আরও পড়ুন
উপকূল যুব স্বপ্নের বাংলা ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

উপকূল যুব স্বপ্নের বাংলা ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

আরিফুল ইসলাম: লক্ষ্মীপুর কমলনগরে এক অসুস্থ রোগীকে হুইল চেয়ার বিতরণ করেছেন উপকূল যুব স্বপ্নের বাংলা ফাউন্ডেশন । উপজেলার চর ফলকন ইউনিয়নে অসুস্থ এক নারী কে ১ জুলাই ( শনিবার) স্থানীয় মাতাব্বর হাট মডেল একাডেমি স্কুল হল রুমে কমলনগর উপজেলা রেজিষ্ট্রেশনকৃত সেচ্ছাসেবী উপকূল যুব স্বপ্নের বাংলা ফাউন্ডেশন এর অর্থায়নে সংগঠনের ইদ পূর্ণমিলনী ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো আবুল কালাম। সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ আই তারেক, সহ সভাপতি মোঃশফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃমাইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃমাকছুদুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো মানচুর আলম, সমাজকল্যাণ বিষয়ক:
আরও পড়ুন
কাঁচামরিচের কেজি ১ হাজার টাকা

কাঁচামরিচের কেজি ১ হাজার টাকা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রতি কেজি এক হাজার টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। আজ শনিবার (১ জুলাই) সকালে শৈলকুপার পৌর বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বিক্রেতাদের ভাষ্য, ঈদের বাজারে পাইকারি ক্রয়মূল্য বেশি পড়ায় খুচরা বাজারে দাম বেড়ে গেছে। তবে সাধারণ ক্রেতারা বলছেন, ঈদকে ঘিরে এটি সিন্ডিকেটের দৌরাত্ম্য। শৈলকুপা বাজারের কাঁচামাল ব্যবসায়ী ইউনুস আলী গণমাধ্যমকে জানান, তিনি প্রতিদিন ২ থেকে ৩ মণ কাঁচামরিচ বিক্রি করেন। শনিবার তিনি ১০ কেজিও মরিচ কিনতে পারেননি। যা পেয়েছেন, তা এক হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন। এক কেজি কাঁচামরিচ পাইকারি বাজার থেকে সাড়ে ৮০০ টাকায় কিনেছেন বলে জানান তিনি। মরিচের দাম রাতারাতি হাজার টাকা হওয়ার বিষয়ে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় সদর হাসপাতালে স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠছে পুরো হাসপাতাল এলাকা। আজ শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাফায়েত হোসেন (১৮) ও রাজন হোসেন (১৮)। নিহত সাফায়েত সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকার মো. মনজুর ছেলে ও রাজন লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে। আহতরা হলেন, তুষার (৩০), রিয়াজ (১৯) ও শোয়েব ইসলাম (১৮)। আহত শোয়েব লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার ছেলে, রিয়াজ চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার:
আরও পড়ুন
মহানবী (সাঃ) যেভাবে কোরবানির মাংস বন্টন করতেন

মহানবী (সাঃ) যেভাবে কোরবানির মাংস বন্টন করতেন

ইসলাম ধর্মের ইতিহাস যতটা প্রাচীন, কোরবানির ইতিহাস ততটাই প্রাচীন। মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ও দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আযহা । আল্লাহ তা’আলার আনুগত্য লাভের ও সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম কোরবানি। এ পন্থায় ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে মানুষের সর্বাধিক প্রিয়বস্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করতে হয়। পশু কোরবানির ফলে অন্তর হবে পরিশুদ্ধ। আর এটাই হলো কোরবানির মূল প্রেরণা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী (সা.) কোরবানির পশুর মাংস ভাগ করার নিয়ম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আবদুল্লাহ ইবন আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) কোরবানির মাংস একভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, একভাগ গরীব প্রতিবেশীদের দিতেন এবং একভাগ দিতেন:
আরও পড়ুন
সারা দেশে বৃষ্টি থাকবে আরও ৩ দিন

সারা দেশে বৃষ্টি থাকবে আরও ৩ দিন

সারা দেশে আরও ৩ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিমাণ কমে আসবে। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজও রাজধানীতে সারা দিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও দেশের উপকূল অঞ্চলগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তা আরও তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবণতা সারা দেশেই কমে আসবে বলে জানান এই আবহাওয়াবিদ। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। রাজধানীতে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে:
আরও পড়ুন
দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক ভাষণে রাষ্ট্রপতি বলেন, কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারির অভিঘাত ও বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। এ প্রেক্ষাপটে বিশ্বব্যাপী নিম্ন আয়ের মানুষ নানা প্রতিবন্ধকতার মাঝে দিনাতিপাত করছে। সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.