জাতীয়

শুক্রবার দোয়া কবুলের নির্ধারিত সময় কোনটি?

শুক্রবার দোয়া কবুলের নির্ধারিত সময় কোনটি?

মুসলিমদের এক জায়গায় সমবেত হওয়া; নামাজ আদায় করা এবং বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া- দোয়া কবুলের পেছনে এসবের রয়েছে বিশেষ প্রভাব। জুমার দিনও এ রকম বিশেষ একটি সময় আছে যখন দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। সেই সময়টি কখন? ১. আসরের নামাজের পরহজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জুমার দিন একটি সময় আছে; যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণ চাইলে, তিনি তাকে তা অবশ্যই দেবেন। আর সেটি হলো আসরের পর।’ (বুখারি, মুসনাদে আহমাদ) ২. হজরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম:
আরও পড়ুন
৫ ছেলের কারো ঘরেই ঠাঁই হয়নি বয়োবৃদ্ধ বাবা-মায়ের

৫ ছেলের কারো ঘরেই ঠাঁই হয়নি বয়োবৃদ্ধ বাবা-মায়ের

কবরস্থানের পাশে বসে বাকরুদ্ধ বৃদ্ধ দম্পতি। এক সময় তাদের স্বপ্ন ছিল সন্তানেরা বড় হবে। এ জন্য জীবনের পুরোটা সময় হাড়ভাঙা পরিশ্রম করেছেন। অসময়ে একটু হলেও শান্তি ও আরাম আয়েশে সময় কাটানোসহ আর কত কী; কিন্তু সেসব স্বপ্ন পূরণ হলো না। যমুনা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে সন্তানেরা যার যার মতো সুবিধামতো জায়গায় চলে গেলেও বাবা-মায়ের ঠাঁই হলো না পাঁচ ছেলের সংসারে। তাই নির্জন কবরস্থানের পাশে সড়কে ফেলে রেখে গেছে অন্য স্বজনেরা। ঘটনাটি ঘটে চৌহালী উপজেলার সম্ভুদিয়া জান্নাতুল বাকি কবরস্থান এলাকায়। জানা যায়, চৌহালী উপজেলার দুর্গম উমারপুর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা হামিদ মোল্লা (৮৬) ও তার স্ত্রী ফজিলা খাতুনকে (৭৭) দীর্ঘ দিন:
আরও পড়ুন
সবজির বাজার অপরিবর্তিত, বেড়েছে মুরগির দাম

সবজির বাজার অপরিবর্তিত, বেড়েছে মুরগির দাম

চলতি সপ্তাহে সবজির বাজার অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহ ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে ১০ টাকা থেকে ২০ টাকা বেড়েছে।গরু ও খাসির মাংস আগের দামেই বিক্রি হচ্ছে। শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজারঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, শুক্রবার এসব বাজারে বেগুনের কেজি ১০০ থেকে ১৩০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৬০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকায়, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, শসা ৫০ থেকে ৮০ টাকা, লাউ প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, লেবুর হালি ১৫ থেকে ২০:
আরও পড়ুন
শুক্রবার দেশজুড়ে আবহাওয়া যেমন থাকবে

শুক্রবার দেশজুড়ে আবহাওয়া যেমন থাকবে

শুক্রবার (২৫ আগস্ট) দেশের ছয় বিভাগের অধিকাংশ জায়গায় এবং দুই বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। পূর্বাভাস বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ ড. মুমাম্মদ আবুল কালাম মল্লিক জানান, এদিন সারাদেশে:
আরও পড়ুন
বাংলাদেশিসহ ৬০ অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার

বাংলাদেশিসহ ৬০ অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার

ভূমধ্যসাগরে দুর্দশাগ্রস্ত একটি নৌকা থেকে বাংলাদেশিসহ ৬০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান বেসরকারি সংস্থার জাহাজ হিউম্যানিটি-১। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অভিবাসীবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস। খবরে বলা হয়েছে, বুধবার ইউরোপীয় সময় সকাল ১১টার দিকে সেন্ট্রাল ভূমধ্যসাগরের মাল্টিজ অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে বিপদসংকুল অবস্থায় নৌকাটিকে দেখতে পায় এসওএস হিউম্যানিটির উদ্ধারকারী জাহাজটির নাবিকেরা। এরপর সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে উদ্ধার অভিযান শুরু করে তারা। হিউম্যানিটি-১ এর নাবিকেরা জানিয়েছেন, অভিবাসীবোঝাই নৌকাটিতে কোনো লাইফজ্যাকেট ছিল না। ছিল না জীবন রক্ষাকারী কোনো সরঞ্জাম।কোনো দুর্ঘটনা ছা্ড়াই এক ঘণ্টার অভিযানে নৌকায় থাকা সব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার ও জাহাজে তোলা সম্ভব হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসওএস হিউম্যানিটি জানিয়েছে, সংশ্লিষ্ট সব:
আরও পড়ুন
চাকরির আবেদন ফি বাড়াল সরকার

চাকরির আবেদন ফি বাড়াল সরকার

সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতর, দফতর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির আবেদন ফি বাড়িয়েছে সরকার। এবার পরীক্ষার ফি’র সার্ভিস চার্জের ওপর ভ্যাট যোগ করে ফি নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি নেওয়া হবে। পরীক্ষার ফি বাবদ সংগ্রহ করা অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশকে দিতে হবে এবং কমিশন হিসেবে পাওয়া অর্থের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আদায় করা হবে। এখন থেকে নবম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের:
আরও পড়ুন
সুবর্ণচরের চর জুবিলী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণ

সুবর্ণচরের চর জুবিলী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণ

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরের চরজুবিলী ইউনিয়নে ১৫ টাকা মূল্যের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ডিলারের মাধ্যমে আগস্ট-সেপ্টেম্বর ২ মাসের প্রতিজনকে ৬০ কেজি করে ২৪ আগস্ট সারাদিন ব্যাপীএসব চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ (খসরু)।
আরও পড়ুন
রাজশাহীতে এমটিএফই অ্যাপের মাধ্যামে প্রতারণার গ্রেপ্তার ২

রাজশাহীতে এমটিএফই অ্যাপের মাধ্যামে প্রতারণার গ্রেপ্তার ২

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীতে এমটিএফই অনলাইনভিত্তিক অ্যাপের প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির সিইওসহ দুজনকে গ্রেফতার করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার বিকালে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামে অভিযান চালিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়েছেন এমটিএফইর সিইও দিপেন্দ্রনাথ সাহা (৪৩)। তিনি মোহনপুরের বিষহরা গ্রামের ধীরেন্দ্র নাথ সাহার ছেলে। (পিবিআই)। বুধবার বিকালে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামে অভিযান চালিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়েছেন এমটিএফইর সিইও দিপেন্দ্রনাথ সাহা (৪৩)। তিনি মোহনপুরের বিষহরা গ্রামের ধীরেন্দ্র নাথ সাহার ছেলে। দিপেন্দ্রনাথ পার্শ্ববর্তী বাগমারা উপজেলা খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের ধর্ম (হিন্দু) বিষয়ের সহকারী শিক্ষক। বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে লোকজনকে এমটিএফই সম্পর্কে ধারণা দিতেন এবং:
আরও পড়ুন
রহস্যময় ৬৭ এবং ৭৮ নাম্বার জার্সির মাধ্যমে নতুন ইঙ্গিত দিলেন সাকিব

রহস্যময় ৬৭ এবং ৭৮ নাম্বার জার্সির মাধ্যমে নতুন ইঙ্গিত দিলেন সাকিব

সম্প্রতি একটি শ্যুটিং স্পটে সাকিব আল হাসানকে ৬৭, ৭৫ এবং ৭৮ – এই তিনটি আলাদা নাম্বারের জার্সি পরতে দেখা গেছে। সাধারণত ক্রিকেটপ্রেমীদের কাছে তার জাতীয় দলের ৭৫ নাম্বার জার্সিটি আগে থেকেই অত্যন্ত জনপ্রিয়। কিন্তু ৬৭ এবং ৭৮ এই দুটি সংখ্যা এবার ভক্তমহল ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এর পেছনের রহস্য নিয়ে সকলেই এখন ভাবনায় মশগুল। ক্রিকেট মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরিচিত সাকিব এই শ্যুটে বেশ আনন্দের সাথে তার এই তিনটি ভিন্ন জার্সি নাম্বার দেখাচ্ছিলেন। আসন্ন এশিয়া কাপের জন্য জাতীয় দলের অধিনায়ক হিসেবে এই অল-রাউন্ডারকে বাছাই করা হয়েছে। টুর্নামেন্ট ঘিরে সাকিব এর সাথে আলোচনায় তিন ফরম্যাটেই অধিনায়কের ভূমিকা পালনের:
আরও পড়ুন
সেনবাগের নবীপুরে ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান

সেনবাগের নবীপুরে ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান

মোঃ বদিউজ্জামান (তুুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগের নবীপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। সারা সেনবাগ উপজেলায় মাত্র ২ জন কে এ কর্মসূচির আওতায় আনা হয়। তার মধ্যে নবীপুর ইউনিয়নে ১ জন প্রকৃত অসহায় ভিক্ষুককে পূনর্বাসন এর জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং সমাজ সেবা কর্মকর্তাকে অনুরোধ করায় বিষ্ণুপুর গ্রামের অসহায় ভিক্ষুক সকিনা খাতুন এর নাম অনুমোদন হয়। ২৪ আগস্ট ইউনিয়ন পরিষদ থেকে আনুষ্ঠানিক ভাবে ১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দে একটি অটোরিকশা হস্তান্তর করা হয়। এ সময় উপস্হিত ছিলেন নবীপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন ( সোহেল) সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.