জাতীয়

ইবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

ইবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার। বুধবার (২৩ আগস্ট) বেলা ১১টায় বিভাগের সভাপতির কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব হস্তান্তরকালে হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ এবং হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুতাপ কুমার ঘোষ, মার্কেটিং বিভাগের:
আরও পড়ুন
বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন দেখি : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন দেখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার বিনিয়োগকারীদের বিশেষ করে আইসিটি, অবকাঠামো, টেক্সটাইল ও পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমার একটি স্বপ্ন আছে যা বাংলাদেশের ১৭ কোটি মানুষেরও স্বপ্ন, আর তা হলো, ২০৪১ সালের মধ্যে একটি ট্রিলিয়ন-ডলারের অর্থনীতি এবং একটি সম্পূর্ণ উন্নত স্মার্ট জাতিতে পরিণত করা।’   তিনি বলেন, ‘স্বপ্ন পূরণের লক্ষ্যে তারা সমৃদ্ধি ও অগ্রগতির জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণে একটি উচ্চাকাঙ্ক্ষী প্রচেষ্টা শুরু করেছেন।’ শেখ হাসিনা বুধবার (২৩ আগস্ট) রেডিসন হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ শীর্ষক একটি রোড শোর অনুষ্ঠানে তার বাসস্থান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণে একথা বলেন। বাংলাদেশ:
আরও পড়ুন
ঢাবির সমুদ্রবিজ্ঞান বিভাগে ক্লাস নিলেন ড. হাসান মাহমুদ

ঢাবির সমুদ্রবিজ্ঞান বিভাগে ক্লাস নিলেন ড. হাসান মাহমুদ

সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ড. হাছান মাহমুদের ব্যস্ততার শেষ নেই। তবে রাজনৈতিক অঙ্গনের শত ব্যস্ততার মাঝেও একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মাঝে পাঠদান অব্যাহত রেখেছেন তিনি। বুধবার (২৩ আগস্ট) বিকেলে নিজ মন্ত্রণালয় থেকে ক্লাস নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে এখন সম্মান শ্রেণির অষ্টম সেমিস্টারে আর্থ বায়োস্ফিয়ার বা পৃথিবীর জীবমন্ডল বিষয়ে ক্লাস নিয়েছেন হাছান মাহমুদ। তিনি বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পরিবেশ রসায়ন বিষয়ে ডক্টরেট ডিগ্রি নেন। এছাড়া বিশ্ব পরিবেশ আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য ২০১৫ সালে গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল সম্মাননায় ভূষিত হন তিনি। করোনা মহামারির মধ্যেও ড.:
আরও পড়ুন
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক ১০০ মিলিয়ন ডলার দেবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক ১০০ মিলিয়ন ডলার দেবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক ১০০ মিলিয়ন ডলার দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বিশ্ব ব্যাংক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মশা নিয়ন্ত্রণে এই অর্থায়ন করবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, সেবা দিচ্ছে, সেবা নিয়ে মানুষ সন্তুষ্ট, কোনো কমপ্লেন নেই। আজ বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় কী করছে? এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেবা যতটুকু দেওয়া সম্ভব আমরা দিচ্ছি। হাসপাতালে রোগীর সংখ্যা অনেক। পাঁচশ মানুষ মারা গেছেন, এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। অর্থাৎ মশা নিয়ন্ত্রণে আসেনি:
আরও পড়ুন
সাবেক এমপি মোহাম্মদ উল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত

সাবেক এমপি মোহাম্মদ উল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত

সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রবীন নেতা মোহাম্মদ উল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বুধবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে লক্ষীপুর আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি হাঁটা অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় দুর্ঘটনায় পতিত হন এবং মাথায় আঘাত প্রাপ্ত হন বলে তাৎক্ষণিক জানা গেছে। উল্লেখ্য, নিহত এমপি মোহাম্মদ উল্লাহ মিয়া দীর্ঘদিন থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যানের উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন।
আরও পড়ুন
বেগমগঞ্জ রসুলপুরে বঙ্গবন্ধু ও নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া 

বেগমগঞ্জ রসুলপুরে বঙ্গবন্ধু ও নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া 

মোঃবদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের ১৩ নং রসুলপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত শহীদদের স্মরণে ২৩ আগস্ট বিকালে জমিদারহাট বেগম নুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের এমপি বিশিষ্ট শিল্পপতি মামুনুর রশিদ কিরণ বলেন,বিএনপি সন্ত্রাস ও লুটপাটের রাজনীতি করে গরিবের হক লুণ্ঠন করে। প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা এ,বি,এম জাফর উল্লাহ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আইকন ও বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ,ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি ত্যাগী আ. লীগ নেতা কাশেম রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর হোসেন সেলিম,:
আরও পড়ুন
তজুমদ্দিনে মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ

তজুমদ্দিনে মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে সরকারী-বেসরকারী এতিমখানা, লিল্লাহ বোডিং এবং সামাজিক কল্যাণে নিয়োজিত ধর্মীয় প্রতিষ্ঠানে মানবিক সহায়তার সরকারী বরাদ্দে চাল প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তার নেতৃত্বে হরিলুটের অভিযোগ পাওয়া গেছে। সভাপতির নাম পরিবর্তন করে অজ্ঞাত ব্যক্তিকে সিপিসি দেখিয়ে চাল উত্তোলন করে প্রতিষ্ঠানে বরাদ্দের অর্ধেকের চেয়েও কম দেয়ায় ক্ষোভ দেখা দিয়েছে তাদের মাঝে। বরাদ্দের চাল না পেয়ে একটি প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। সুত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থ বছরে তজুমদ্দিন থেকে মানবিক সহায়তার জন্য ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন বিভিন্ন প্রতিষ্ঠান। আবেদনের প্রেক্ষিতে গত ১৮ জুন ভোলা জেলা প্রশাসক ১৫টি প্রতিষ্ঠানের অনুকূলে ৩টন করে মোট ৪৫টন মানবিক সহায়তার:
আরও পড়ুন
এইচএসসি: বন্ধের দিনেও খোলা থাকবে শিক্ষা বোর্ড

এইচএসসি: বন্ধের দিনেও খোলা থাকবে শিক্ষা বোর্ড

বন্যা পরিস্থির কারণে আগামী (রোববার) ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা ও পরীক্ষার্থীদের জরুরি কাজের প্রয়োজনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা, কল শাখা ও হিসাব শাখা আগামী (২৬ আগস্ট) শনিবারও খোলা থাকবে। বুধবার (২৩ আগস্ট) দুপুরে দেওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট (রোববার) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা-২০২৩ এর পরীক্ষার্থীদের জরুরি কাজের প্রয়োজনে আগামী (২৬ আগস্ট) শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বোর্ডের পরীক্ষা শাখা, কল শাখা ও হিসাব শাখা:
আরও পড়ুন
ইবিতে নজরুল ইন্সটিটিউটের উদ্যোগ বঙ্গমাতাকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন

ইবিতে নজরুল ইন্সটিটিউটের উদ্যোগ বঙ্গমাতাকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী ও বাঙ্গালীদের জন্য তার মমত্ববোধ, ভালোবাসা ও বঙ্গবন্ধুনে সাবর্ক্ষনিক সহযোগিতার দিক তুলে ধরা হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে নজরুল সংগীত পরিবেশন করা হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক:
আরও পড়ুন
রায়পুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

রায়পুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি । এ উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাসেল ইকবাল এর সভাপতিত্বে-এতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.