The new president of EB's finance and banking department has taken the title
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার। বুধবার (২৩ আগস্ট) বেলা ১১টায় বিভাগের সভাপতির কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব হস্তান্তরকালে হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ এবং হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুতাপ কুমার ঘোষ, মার্কেটিং বিভাগের…
