মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরের চরজুবিলী ইউনিয়নে ১৫ টাকা মূল্যের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ডিলারের মাধ্যমে আগস্ট-সেপ্টেম্বর ২ মাসের প্রতিজনকে ৬০ কেজি করে ২৪ আগস্ট সারাদিন ব্যাপীএসব চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ (খসরু)।
