কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড চরভদ্রাসন, ব্যাপক ক্ষয়ক্ষতি
ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া ঝড় প্রায় ৪০ মিনিট ধরে তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। অনেক স্থানে গাছ সড়কের ওপর পড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। এছাড়া ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন ফসলি জমিরও ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বেশ কিছু এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উপজেলার:
