জাতীয়

সোমবার থেকে বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

সোমবার থেকে বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। কয়েক দিনের মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এতে সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়-১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই স্থানে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এরও আগে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ:
আরও পড়ুন
ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রীয় শোক পালন আজ

ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রীয় শোক পালন আজ

ফিলিস্তিনের গাজাসহ অন্যান্য স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে নিহত ফিলিস্তিনিদের স্মরণে আজ শনিবার দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। ফিলিস্তিনে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। ইসরায়েলি হামলায় আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেও দোয়া করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ দোয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বি.কে.বি ক্লাবের উদ্যোগে পূজার উপহার পেলো অর্ধশতাধিক পরিবার

লক্ষ্মীপুরে বি.কে.বি ক্লাবের উদ্যোগে পূজার উপহার পেলো অর্ধশতাধিক পরিবার

লক্ষ্মীপুর জেলার অন্যতম সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বি.কে.বি ক্লাবের উদ্যোগে হিন্দু সম্প্রাদায়ের ধর্মীয় উৎস শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী অর্ধশতাধিক পরিবারকে শাড়ি ও লুঙ্গি উপহার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, বি.কে.বি ক্লাবের সভাপতি মোঃইসমাইল খাঁন সুজন, সবুজ বাংলাদেশ এর সভাপতি শাহীন আলম,মানবতায় ধর্ম সেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি সংকর মজুমদার, মান্দারী মালাকার বাড়ী পূর্জা মণ্ডপের সাধারণ সম্পাদক বিপ্লব মালাকার। আরো উপস্থিত ছিলেন, বি.কে.বি ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক জয় চন্দ্র মজুমদার, বি.কে.বি পাঠাগার এর সাধারণ সম্পাদক আকাশ চন্দ্র দাস, রাজু পাটোয়ারী সহ অন্যান্য সদস্যবৃন্দ। বি.কে.বি ক্লাবের সভাপতি মোঃইসমাইল খাঁন সুজন জানান ২০১৬ সালে ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে এই কর্মসূচি পালন করে আসছে।:
আরও পড়ুন
ইবি রিচার্স সোসাইটির উপদেষ্টা প্যানেল গঠিত

ইবি রিচার্স সোসাইটির উপদেষ্টা প্যানেল গঠিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিচার্স সোসাইটির (আইইউআরএস) ২০ সদস্য বিশিষ্ট ছাত্র উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সংগঠনটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস নীলা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই প্যানেলের অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টা প্যানেলের সদস্যরা হলেন- ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনজুরুল ইসলাম ও নাঈম মো. তাওহীদ, একই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের তারেক রহমান, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ইসমাত জাহান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ খান ও মাসুদুর রহমান, ফোকলোর স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসাইন ও মৌসুমী খাতুন, অর্থনীতি বিভাগের আবু হুরাইরা ও নাজমুস সাকিব, বাংলা বিভাগের সাদিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের জান্নাতুল ফেরদৌস নীলা:
আরও পড়ুন
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

তানভীর হাসান তন্ময়; খুবি প্রতিনিধি: ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি ও ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন এবং বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। শিক্ষার্থীরা বলেন, বছরের পর বছর নানাভাবে ইসরায়েলের কাছে নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনের জনগণ।সেখানে শিশু,মহিলাসহ নিরীহ মানুষদের অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। গাজায় বিদ্যুৎ, পানি বন্ধ করে দেয়া হচ্ছে। মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মুসলিমদের ওপর চালানো হচ্ছে নির্বিচার হত্যাযজ্ঞ। যা বিশ্ব মানবতাকে:
আরও পড়ুন
স্বরাষ্ট্র মন্ত্রীর আগমন ঘিরে রায়পুরে সাজ সাজ রব

স্বরাষ্ট্র মন্ত্রীর আগমন ঘিরে রায়পুরে সাজ সাজ রব

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: আজ শনিবার (২১ অক্টোবর) লক্ষ্মীপুরের রায়পুরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। তাঁর আগমনকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে পৌর শহরজুড়ে। ব্যানার, ফেস্টুন ও তোড়ণে ছেয়ে গেছে শহর ও প্রবেশপথগুলো। ভবন ও রাস্তাঘাট সংস্কার করে রাঙানো হয়েছে রঙিন সাজে। অতিথিকে বরণ করতে থানা পুলিশ, স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের প্রস্তুতিও রয়েছে শেষ পর্যায়ে। আওয়ামী লীগের টানা তিন মেয়াদে প্রায় ১৫ বছরের শাসনামলে স্বরাষ্ট্র মন্ত্রীর এটিই রায়পুরে প্রথম সফর। রায়পুর থানাকে মডেল থানা ও হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার দাবিটি দীর্ঘদিনের। মন্ত্রীর আগমনে ওই দাবিটি বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনায় আনন্দে উদ্বেলিত সাধারণ:
আরও পড়ুন
বেগমগঞ্জের কাদিরপুরে ফিলিস্তিনে নিরীহ মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বেগমগঞ্জের কাদিরপুরে ফিলিস্তিনে নিরীহ মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ বদিউজ্জামান (তুহিন). নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুরে আরহাম ফাউন্ডেশন এর উদ্যোগে ফিলিস্তিনে মুসলিম দের হত্যার প্রতিবাদে কাদিরপুর ইউনিয়নের নবীর টেক থেকে রফিকপুর সরদার বাড়ি দরজা পর্যন্ত ফিলিস্তিনে গাজা উপত্যকা ইসরাইল কতৃক বর্বর আগ্রাসী হামলা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ২০ অক্টোবর বাদ জুম্মা অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন আরহাম ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মাওলানা মহসিন। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নোয়াখালী জেলার জয়েন সেক্রেটারি মাস্টার নেয়ামত উল্লাহ, ১৩ নং রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শরিয়ত উল্যাহ ( মিন্টু), রফিকপুর দারুল উলুম আল আকসা মাদ্রাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিন সহ:
আরও পড়ুন
লক্ষ্মীপুর -৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

লক্ষ্মীপুর -৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পুর -৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন। এতে জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ রাকিব হোসেন পেয়েছেন লাঙ্গল প্রতীক, জেলা আওমীলীগের সভাপতি গোলাম ফারুক নৌকা , জাকের পার্টির শামছুল আলম খোকন গোলাপ ফুল , ন্যাশানাল পিপসর্ল পাটির সেলিম মাহামুদ আম, ৪ জন প্রার্থী তাদের দলীয় মনোনয়ন প্রতীক বরাদ্দ পেয়েছেন। আগামী ৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২:
আরও পড়ুন
চরভদ্রাসনে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান

চরভদ্রাসনে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে শুক্রবার অভিযান চালিয়েছে।অভিযানে জব্দ করা হয় অবৈধ কারেন্ট জাল এবং অবৈধ চায়না দুয়ারী। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল আনুমানিক ১০০০০ মিটার এবং চায়না দুয়ারী আনুমানিক ৯০ মিটার জব্দ করা হয়।পরে জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃমেহেদী মোর্শেদ মহোদয়ের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,চরভদ্রাসন,ফরিদ­পুর। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী শামিম আরিফিন এবং পুলিশ ফোর্স।
আরও পড়ুন
৮০ টাকার নিচে নেই কোনো সবজি

৮০ টাকার নিচে নেই কোনো সবজি

বাজারে চাল, ডাল, তেল, ব্রয়লার মুরগি, চিনি, লবণসহ সব পণ্যই বিক্রি হচ্ছে বাড়তি দামে। সেই সঙ্গে মাছ-মাংস এবং পেঁয়াজ, আলুসহ সব ধরনের সবজিরও বেড়েছে দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়ে বেশির ভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর মহাখালী, কাওরান বাজার, মালিবাগ কাঁচাবাজার, শান্তিনগর ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, প্রতিকেজি বেগুন ১০০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকা, করলা ৯০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স-পটোল-চিচিঙা-ঝিঙা-কাঁকরোল ৮০ টাকা, শিম ১৮০ থেকে ২০০ টাকা, কচুরমুখী ৯০ থেকে ১০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং গাজর ও টমেটো:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.