জাতীয়

লক্ষ্মীপুরে ওয়াফেল বসের শুভ উদ্বোধন

লক্ষ্মীপুরে ওয়াফেল বসের শুভ উদ্বোধন

সোলাইমান ইসলাম নিশান : লক্ষ্মীপুরে আর্কষনীয় লুকে, ওয়াফেল এর সেরা স্বাদ নিয়ে হাজির হয়েছে ওয়াফেল বস। ওয়াফেল বসের প্রথম ব্রাঞ্চ ঢাকার মিরপুরে দ্বিতীয় ব্রাঞ্চ লক্ষ্মীপুর সদর হাসপাতাল রোডের তন্তুবায় সমিতি হতে পূর্ব পাশে সফিক ডিলার এর বাসার নিচতলায়। রবিবার (২২ অক্টোবর ) বিকেল ৪ টায় স্থানীয় দোকানদার ও কাস্টমারদের সাথে নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে ওয়াফেল বসের শুভ উদ্বোধন করা হয়। মনোমুগ্ধকর ইন্টেরিওর, সুস্বাদু ওয়াফেল সহ এখানে সবাই পাবে অন্যরকম একটা অভিজ্ঞতা। ওয়াফেল বস উদ্বোধন এর পর থেকে রেস্টুরেন্টে কাস্টমারদের ভিড়, কাস্টমারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্যস্ত হয়ে পড়ছে রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মেহেদী হাসান শুভ। ওয়াফেল টেস্ট করে মোঃ:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৩ উপ-নির্বাচন, নৌকার সমর্থনে লক্ষ্মীপুরে বিশাল মিছিল

লক্ষ্মীপুর-৩ উপ-নির্বাচন, নৌকার সমর্থনে লক্ষ্মীপুরে বিশাল মিছিল

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: আগামী ৫ নভেম্বর লক্ষ্মীপুর -৩ আসনের উপ-নির্বাচন, এরই মধ্যে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা।স্বল্প মেয়াদের এই নির্বাচন ঘিরে অন্য প্রার্থীদের প্রচারণায় বা গনসংযোগ দেখা না গেলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই উপনির্বাচনেও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।পোস্টার ফেস্টুন গণ সংযোগ ছাড়াও চলছে নৌকার সমর্থনে মিছিল। তারই ধারাবাহিকতায় ২২ অক্টোবর (রবিবার) বিকেলে লক্ষ্মীপুর শহরে বিশাল একটি মিছিল বের করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের মুজিব চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিণ তেমুহনী গিয়ে শেয় হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র মোজাম্মেল:
আরও পড়ুন
দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অযোগ্য : হাইকোর্ট

দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অযোগ্য : হাইকোর্ট

দুর্নীতির মামলায় দুই বছরের ওপর সাজাপ্রাপ্ত আসামি সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে মন্তব্য করে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছে। রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়েছে। পর্যবেক্ষণে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৬৬(২)(ডি) অনুচ্ছেদ অনুযায়ী আপিলকারীদের সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুবিধার্থে তাদের সাজা স্থগিত করার কোনো সুযোগ নেই। তারা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা অংশগ্রহণের অযোগ্য।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ২২ অক্টোবর (রোববার) সকালে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুুরাইয়া জাহান। বিআরটিএ লক্ষ্মীপুর শাখার উদ্যোগে আয়োজিত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেহ পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, বিআরটিএ লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো::
আরও পড়ুন
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : স্বরাষ্ট্র্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। তারা এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কিভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে তা জনগণ দেখেছে। তাই জনগণ বিএনপির ডাকে এখন আর কোনভাবেই সাড়া দিচ্ছেনা। বিএনপি এখন হুংকার দিচ্ছে সব অচল করে দেবে। আবার অগ্নিসন্ত্রাস করবে, আবার মানুষ হত্যা করবে। এসব হুমকি-ধমকী এদেশের মানুষ পছন্দ করেনা। এদেশের মানুষ জঙ্গীবাদ সন্ত্রাসবাদ এসবকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। কাজেই যদি বিএনপি অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যার মতো কিছু করতে চায় জনগনই তাদের প্রতিহত করবে, জনগন তাদের এসবের জবাব দেবে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে সরকারের:
আরও পড়ুন
রামগঞ্জে বাস চাপায় পথচারীর মৃত্যু

রামগঞ্জে বাস চাপায় পথচারীর মৃত্যু

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জননী বাস চাপায় আবদুর রহিম (৪০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় সড়কের উপর থাকা স্বাধীন বাংলা নামের তিনটি বাসও ক্ষতিগ্রস্থ হয়েছে দূর্ঘটনা কবলিত বাসটির ধাক্কায়। ২১অক্টোবর (শনিবার) বিকাল ৪টায় রামগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় এঘটনা ঘটে। রামগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। বাস চাপায় মৃত আবদুর রহিম রামগঞ্জ পৌর নন্দনপুর গ্রামের আবদুস সোবহান ব্যপারী বাড়ীর প্রকাশ (চৌকিদার বাড়ী) মৃত আবুল খায়েরের ছেলে ও দুই সন্তানের জনক। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেগমগঞ্জ থেকে যাত্রী নিয়ে জননী পরিবহনটি (ঢাকা মেট্রো-জ ১৪২৫৮৯) দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রন হারিয়ে রামগঞ্জ বাস টার্মিনালের সামনের সড়কে অবস্থানরত চট্টগ্রামগামী স্বাধীন:
আরও পড়ুন
বিয়ের নামে প্রতারণা, কলেজছাত্রীর অনশন

বিয়ের নামে প্রতারণা, কলেজছাত্রীর অনশন

রাজশাহী প্রতিনিধি: বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তুলেন দুর্গাপুর উপজেলার ফিরোজ আহম্মেদ (২৪) নামের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী। তারপর বাসা ভাড়া নিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে থাকতে শুরু করেন বগুড়ার সদর মাটিঢালি এলাকার একটি বাসায়। এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায় ফিরোজ আহম্মেদ। এমন অভিযোগে শনিবার বেলা ১২টার দিকে অভিযুক্ত ফিরোজের বাড়িতে অবস্থান নেয় ওই কলেজছাত্রী (২২)। অভিযুক্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ফিরোজ আহম্মেদ রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। প্রায় দুই ঘন্টা অবস্থান নেওয়ার পর অভিযুক্ত প্রেমিক ফিরোজের বাড়ির লোকজন ওই কলেজছাত্রীকে জোরপূর্বক তাড়িয়ে দেয়। বিষয়টি টেরপেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ফিরোজ। ভুক্তভোগী ওই কলেজছাত্রী:
আরও পড়ুন
রাজশাহীতে ছিনতাই ও মাদক কারবারিরা ধরাছোঁয়ার বাইরে

রাজশাহীতে ছিনতাই ও মাদক কারবারিরা ধরাছোঁয়ার বাইরে

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীতে ক্রমশ ছিনতাই ও বিভিন্ন অপরাধ প্রবণতা বাড়ছে। কিছুতেই নিয়ন্ত্রণে নিয়ে আসা যাচ্ছে না ছিনতাই চক্র কে। পুলিশের নানান কার্যক্রম ও তদারকির পরও কেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তা নিয়ে জনমনে চলছে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ। দিনদিন শান্তশিষ্ট রাজশাহী মহানগরী যেন ছিনতাইকারী ও মাদক  কারবারিদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। অনেকের ধারণা আইনের যথাযথ প্রয়োগের অভাব ও ক্ষমতাশীল দের ছত্রছায়ায়  থাকার কারণে অপরাধীদের ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে। সরকার যখন সারা দেশে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলেরেন্স ঘোষণা করেছে ঠিক সে সময়ই রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন অবনতি সাধারণ জনগণের মনে ভীতি:
আরও পড়ুন
চরভদ্রাসনের পূজা মন্ডপে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের পরিদর্শন

চরভদ্রাসনের পূজা মন্ডপে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের পরিদর্শন

ফরিদপুর জেলা প্রতিনিধি- অদ্য ২০-১০-২০২৩ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার কাপালীপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, চর হাজিগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্ডপ ও তেলীডাঙ্গী সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন জনাব মো. কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর ও জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় জেলা প্রশাসক মহোদয় পরিদর্শনকালে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মহোদয়। পূজা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন। এ:
আরও পড়ুন
আওয়ামীলীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না-শিল্পমন্ত্রী

আওয়ামীলীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না-শিল্পমন্ত্রী

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, একটি গোষ্ঠী ধর্মকে নিয়ে রাজনীতি করে, তবে আমরা ধর্ম ব্যবসায়ী না, আওয়ামীলীগ ধর্মকে নিয়ে রাজনীতি করে না। ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা সবাই একই মাটির সন্তান। তাই প্রতিটি ধর্মের মানুষের নিজেদের উৎসব পালনে বর্তমান সরকার সদা আন্তরিক। শুক্রবার রাতে নরসিংদীর মনোহরদী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের হিন্দু পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন,বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সরকার। আমাদের উন্নয়নে কোন ভেদাভেদ নেই। আমরা সকল ধর্মের মানুষের জন্য মসজিদ-মাদ্রাসা করে দিচ্ছি। যাতে তারা সুন্দরভাবে তাদের ধর্ম পালন করতে পারে। সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.