ভৈরবে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারাল এক পরিবারের ৪ জন
বড় ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ময়মনসিংহে যান সুজন মিয়া। ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি, তাঁর স্ত্রী ফাতেমা আক্তার, তাঁদের ছেলে সজীব মিয়া ও ইসমাইল মিয়া। সুজন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনহাটি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। গতকাল সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত সুজনের ভাই স্বপন মিয়া জানান, সুজন মিয়া ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোড এলাকায় পরিবারের সবাইকে নিয়ে ভাড়া বাসায় থেকে ভ্যান গাড়িতে ডাব বিক্রি করে সংসার চালাতেন। গত শুক্রবার বড় ভাইয়ের ছেলের:
