এশিয়া কাপে অংশ নিতে সন্ধ্যায় বিমানে উড়বে টাইগাররা
এশিয়া কাপে খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে আজ মঙ্গলবার সন্ধ্যায় বিমানে উড়বে বাংলাদেশ দল। ২৭ আগস্ট থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে মাঠে গড়াবে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসর। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগের দিন অবশ্য দলে কিছু পরিবর্তন এসেছে। এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে থাকা দুই ক্রিকেটার হাসান মাহমুদ এবং নুরু হাসান সোহান শেষ মুহূর্তে চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন। কয়েকদিন আগে অনুশীলনে গোড়ালিতে চোট পাওয়ায় এশিয়া কাপে খেলা হচ্ছে সম্ভাবনাময় পেসার হাসান মাহমুদের।
