টি-টেন লীগে অধিনায়ক সাকিব

শেয়ার

আবুধাবির লিগ টি-টেন ক্রিকেটে এবার বড় চমকই দিয়ে বসেছে বাংলা টাইগার্স।

তারা বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিবকে দলে ভিড়িয়েছে আইকন ক্রিকেটার হিসেবে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সাকিবের নাম ঘোষণা করে ফেসবুকে পোস্ট দেয় দলটি। তবে নিজেদের অফিসিয়াল ওয়েব সাইটে আরও এক চমক দিয়েছে দলটি। শুধু আইকন প্লেয়ার নয়; সাকিবকে বাংলা টাইগার্স দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে সেখানে।

সে হিসাবে প্রথমবারের মতো টি-টেন লিগ খেলতে গিয়েই দলের অধিনায়ক হচ্ছেন সাকিব। এর আগের পাঁচটি আসরে খেলেননি এ টাইগার। বাংলা টাইগার্স দলে যুক্ত হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত সাকিব।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.