খেলাধুলা

টাইগার একাদশে পরিবর্তনের ইঙ্গিত আজ

টাইগার একাদশে পরিবর্তনের ইঙ্গিত আজ

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ কতটা দুর্বল সেটা আফগান ম্যাচেই স্পষ্ট ফুটে উঠেছে। ব্যাটে-বলে এমন কি ফিল্ডিংয়েও। এশিয়া কাপে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি দুই দলের জন্যই ‘বাঁচা মরার’ ম্যাচ। কেননা, এটিই নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। দলে পারভেজ হোসেন ইমন থাকলেও কেন নেয়া হয়নি এই ব্যাখ্যা অবশ্য দেয়া হয়নি দলের পক্ষ থেকে। তবে দুই ওপেনারের ব্যর্থতায় লঙ্কানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সুযোগ হয়েও যেতে পারে এই ব্যাটারের। একাদশে ঢুকতে পারেন সাব্বির রহমানও। বিসিবি’র দেয়া ভিডিওতে দেখা যায় দুবাইয়ের আইসিসি একাডেমিতে দুজনকে আলাদা সময়ও দিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। দুজনেই অনেকক্ষণ ব্যাটিং করেন নেটে। এতে অনেকটা বোঝা যায়, অন্তত ওপেনিং পজিশনে:
আরও পড়ুন
আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ

আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। সংযুক্ত আর আমিরাতের শারজায় অনুষ্টিত হচ্ছে খেলা। আজকে আবহাওয়া প্রেডিকশন বলছে আর্লি মশ্চারের কারণে সুবিধা পাবেন বোলাররা। তাই আগে বল করা দলই এগিয়ে থাকতে পারে। পিচ কন্ডিশন বিবেচনায় ধারনা করা হচ্ছে আজকের ম্যাচে গড়ে রান উঠতে পারে ১৫০-১৬০। নিজের ক্যারিয়ারের শততম ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি কাপ্তানির নতুন ধাপ শুরু করছেন সাকিব আল হাসান। পরের ধাপে যাওয়ার পথটা সহজ করতে সাকিব বাহিনীকে আফগানিস্তানকে হারানোর কোনো বিকল্প নেই। গ্রুপে সাকিবদের অপর প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আসরের উদ্বোধনী ম্যাচে আফগানদের কাছে হেরেছে লঙ্কানরা। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাম্ভাব্য একাদশ

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাম্ভাব্য একাদশ

আজ রাত ৮ টায় ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপ ২০২২-এ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। নতুন করে অধিনায়কের দায়িত্ব ফিরে পাওয়ার পর কুড়ি ওভারের ফরম্যাটের এ প্রতিযোগিতায় সাকিব আল হাসানের অধীনে আফগানদের বিপক্ষে লড়বে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ- এনামুল হক বিজয়, নাইম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/ সাব্বির রহমান, শেখ মেহেদী হাসান/মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন/মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন
আফগানদের দুর্দান্ত বোলিং, বিপর্যয়ে শ্রীলংকার সংগ্রহ ১০৫

আফগানদের দুর্দান্ত বোলিং, বিপর্যয়ে শ্রীলংকার সংগ্রহ ১০৫

এশিয়া কাপের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। ম্যাচের পুরোটাই ছিল আফগান বোলারদের দাপট। শেষ পর্যন্ত সেই দাপটের মুখে শ্রীলংকা ২ বল বাকি থাকতেই ১০৫ রান করে অলআউট হয়ে যায়। ম্যাচের প্রথম ওভারের পঞ্চম বলে কুশাল মেন্ডিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফারুকি। পরের বলেই চারিথ আসালাঙ্কাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ছয় দলের  এই টুর্নামেন্টে দুটি গ্রুপ। ‘এ’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান আর বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। শ্রীলংকা ১০৫/১০ (১৯.৪ ওভার) (নিশাঙ্কা ৩, কুশল মেন্ডিস ২, চারিথ আসালাঙ্কা ০, দানুশকা গুনাথিলাকা ১৭, ভানুকা রাজাপাকসে ৩৮, ওয়ানিন্দু  হাসারাঙ্গা ২, দাসুন শানাকা ০, চামিকা করুনারত্নে:
আরও পড়ুন
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগান বোলিং তোপ, বেহাল দশা শ্রীলঙ্কার

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগান বোলিং তোপ, বেহাল দশা শ্রীলঙ্কার

প্রথমদিকে দুই পেসার ফজলহক ফারুকি ও নাভিন উল হকের বোলিং তান্ডবের পর আফগান অধিনায়ক মোহাম্মদ নবির সঙ্গে মুজিব উর রহমানের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটাররা। তবে শেষদিকে  করুণারত্নে ঝড়ে একশ পেরিয়ে অলআউট হলো শ্রীলঙ্কা। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ জিততে তাই কম রানের লক্ষ্যেই ব্যাটিংয়ে নামবে আফগানিস্তান। দুই জোড়া পেসার আর স্পিনার জুটির বোলিংয়ের সঙ্গে আফগানদের আগ্রাসী ফিল্ডিং আর চাপে পড়ে দুই ব্যাটারের রান আউটে ২ বল বাকি থাকতেই মাত্র ১০৫ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কার ইনিংস। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জয়ী দল আগে বল করার সিদ্ধান্ত নেয়। আজ সে কাজে ভুল করেননি আফগানিস্তান অধিনায়ক। তার সিদ্ধান্তকে শুরুতেই সঠিক:
আরও পড়ুন
ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি ভারতের

ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি ভারতের

অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল ভারতীয় ফুটবল ফেডারেশন। এখন আর আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে কোনো বাঁধা নেই ভারত জাতীয় দল ও ক্লাবগুলোর। সেই সঙ্গে অক্টোবরে নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করতে পারবে ভারত। শুক্রবার (২৬ আগস্ট) রাতে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা । এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে গত মঙ্গলবার ফিফা বরাবর একটি চিঠি দেয় এআইএফএফ। এই চিঠির পড়েই সাড়া দিয়েছে ফিফা। নিষেধাজ্ঞা তুলে নিয়ে ভারতকে মুক্তি দিয়েছে ফিফা। ভারতের ক্লাবগুলো এখন অংশ নিতে পারবে এএফসির টুর্নামেন্টগুলোতে। ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ তুলে গত ১৬ আগস্ট ভারতকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফিফা। সভাপতি প্রফুল্ল প্যাটেলের মেয়াদ শেষ:
আরও পড়ুন
যেভাবে দেখবেন এশিয়া কাপের খেলা

যেভাবে দেখবেন এশিয়া কাপের খেলা

আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ভারতীয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টস ওয়ানে সরাসরি দেখা যাবে ম্যাচটি। এছাড়াও বাংলাদেশি বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি থেকেও সরাসরি সম্প্রচার করা হবে এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচ। এশিয়া কাপ-২০২২ শ্রীলঙ্কা-আফগানিস্তান সরাসরি, রাত ৮টা; নাগরিক টিভি, স্টার স্পোর্টস ওয়ান।
আরও পড়ুন
টি-টেন লীগে অধিনায়ক সাকিব

টি-টেন লীগে অধিনায়ক সাকিব

আবুধাবির লিগ টি-টেন ক্রিকেটে এবার বড় চমকই দিয়ে বসেছে বাংলা টাইগার্স। তারা বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিবকে দলে ভিড়িয়েছে আইকন ক্রিকেটার হিসেবে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সাকিবের নাম ঘোষণা করে ফেসবুকে পোস্ট দেয় দলটি। তবে নিজেদের অফিসিয়াল ওয়েব সাইটে আরও এক চমক দিয়েছে দলটি। শুধু আইকন প্লেয়ার নয়; সাকিবকে বাংলা টাইগার্স দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে সেখানে। সে হিসাবে প্রথমবারের মতো টি-টেন লিগ খেলতে গিয়েই দলের অধিনায়ক হচ্ছেন সাকিব। এর আগের পাঁচটি আসরে খেলেননি এ টাইগার। বাংলা টাইগার্স দলে যুক্ত হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত সাকিব।
আরও পড়ুন
কুষ্টিয়ায় ধ-র্ষ-ন ও হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবনসহ অর্থদন্ড

কুষ্টিয়ায় ধ-র্ষ-ন ও হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবনসহ অর্থদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর থানার একটি নারী ধর্ষন ও হত্যা মামলায় ৩জনের যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে সাজাপ্রাপ্ত আসামীদের উপস্থিতিতে এই রায় দেন। রায়ে কারাদন্ডসহ ২৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ আদালতের। যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামের বাসিন্দা মৃত নজরুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন আহমেদ মঞ্জু (৪০), আবুল মন্ডলের ছেলে মো: হেলাল উদ্দিন (৩৬) এবং মৃত: হাশেম আলীর ছেলে মো: আশরাফুল আলম(৪৩)। আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ০১ জুলাই সকাল ৯টায় মিরপুর উপজেলার কুড়িপোল গ্রামের বাসিন্দা আমিন বিশ্বাসের:
আরও পড়ুন
সাকিবকে টি২০ অধিনায়ক করা সঠিক সিদ্ধান্ত

সাকিবকে টি২০ অধিনায়ক করা সঠিক সিদ্ধান্ত

সাকিব আল হাসান টি ২০র নেতৃত্বে ফেরায় বাংলাদেশ দল নতুন করে উজ্জীবিত হবে। এমনটি মনে করেছেন শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডারের বিশ্বাস, আগুনে পারফরম্যান্স দিয়ে আসন্ন এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপে দাপট দেখাবেন বাংলাদেশের অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ৩৮৩ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সি সাকিব। রান ১৩ হাজারের বেশি, উইকেট ৬৩১টি। বছরের পর বছর ধরে তিন সংস্করণে সাকিব যেভাবে পারফর্ম করছেন, তাতে মুগ্ধতার শেষ নেই ওয়াটসনের। সাকিবকে আবার টি ২০ দলের নেতৃত্বে ফেরানোর সিদ্ধান্ত সঠিক কি না, আইসিসি রিভিউয়ে এমন এক প্রশ্নের জবাবে ওয়াটসন বলেন, ‘অবশ্যই! সাকিবের মানের একজন নেতা পাওয়া, আমি মনে করি এটি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.