এশিয়া কাপের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলংকা।
ম্যাচের পুরোটাই ছিল আফগান বোলারদের দাপট। শেষ পর্যন্ত সেই দাপটের মুখে শ্রীলংকা ২ বল বাকি থাকতেই ১০৫ রান করে অলআউট হয়ে যায়।
ম্যাচের প্রথম ওভারের পঞ্চম বলে কুশাল মেন্ডিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফারুকি। পরের বলেই চারিথ আসালাঙ্কাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন।
ছয় দলের এই টুর্নামেন্টে দুটি গ্রুপ। ‘এ’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান আর বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান।
শ্রীলংকা ১০৫/১০ (১৯.৪ ওভার)
(নিশাঙ্কা ৩, কুশল মেন্ডিস ২, চারিথ আসালাঙ্কা ০, দানুশকা গুনাথিলাকা ১৭, ভানুকা রাজাপাকসে ৩৮, ওয়ানিন্দু হাসারাঙ্গা ২, দাসুন শানাকা ০, চামিকা করুনারত্নে ৩১, মাহিশ থিকসানা ০, দিলশান মধুশঙ্কা ১*, মাথিসা পাথিরানা ৫।
আফগানিস্তান
ফারুকি ৩.৪-১-১১-৩, নাভিন-উল-হক ৩-০-২৩-১, মুজিব উর রহমান ৪-০-২৪-২, ওমরজাই ১-০-২০-০, মোহাম্মদ নবি ৪-০-১৪-২, রশিদ খান ৪-০-১২-০।
