প্রথমদিকে দুই পেসার ফজলহক ফারুকি ও নাভিন উল হকের বোলিং তান্ডবের পর আফগান অধিনায়ক মোহাম্মদ নবির সঙ্গে মুজিব উর রহমানের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটাররা।
তবে শেষদিকে করুণারত্নে ঝড়ে একশ পেরিয়ে অলআউট হলো শ্রীলঙ্কা। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ জিততে তাই কম রানের লক্ষ্যেই ব্যাটিংয়ে নামবে আফগানিস্তান।
দুই জোড়া পেসার আর স্পিনার জুটির বোলিংয়ের সঙ্গে আফগানদের আগ্রাসী ফিল্ডিং আর চাপে পড়ে দুই ব্যাটারের রান আউটে ২ বল বাকি থাকতেই মাত্র ১০৫ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কার ইনিংস।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জয়ী দল আগে বল করার সিদ্ধান্ত নেয়। আজ সে কাজে ভুল করেননি আফগানিস্তান অধিনায়ক।
তার সিদ্ধান্তকে শুরুতেই সঠিক প্রমাণ করেন দুই আফগান পেসার ফারুকি ও নাভিন।
বিস্তারিত আসছে….
