খেলাধুলা

নিয়ম পাল্টে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া

নিয়ম পাল্টে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া

আগামী ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। বিরাট-রোহিতদের বিপক্ষে এই টেস্ট খেলতে নামার আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলছে না অজিরা। সাধারণত ভারতের মাটিতে টেস্ট খেলতে আসলে প্রস্তুতি ম্যাচ খেলে থাকে প্রতিপক্ষ দলগুলো। মূলত উইকেটের সঙ্গে মানিয়ে নিতেই এই ম্যাচগুলোর আয়োজন করা হয়। কিন্তু বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে ভারতে আসা অস্ট্রেলিয়া দল এবার সেই প্রথা ভাঙতে যাচ্ছেন। দলটি এবার কোনো প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াই টিম ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামছে।
আরও পড়ুন
প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ফুটবলার এনজো ফার্নান্দেস

প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ফুটবলার এনজো ফার্নান্দেস

দীর্ঘ তিন যুগ পর বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি অ্যান্ড কোংয়ের এই স্বপ্নযাত্রার অন্যতম সারথি ছিলেন এনজো ফার্নান্দেজ। ব্যক্তিগত নৈপুণ্যের আলাদা পুরস্কার হিসেবে এই মিডফিল্ডার পেয়েছেন বিশ্বকাপের উদীয়মান সেরার ট্রফি। কাতারের ফুটবল মহাযজ্ঞ চলাকালীনই ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর নজরে আসেন ২২ বছর বয়সী এনজো। সুযোগটা কাজে লাগিয়েছে বেনফিকা। এনজোর রিলিজ ক্লজের অংক বাড়িয়ে দেয় তারা। তাতে অন্যরা পিছু হটে। কিন্তু এনজোর জন্য মরিয়া হয়েই মাঠে নেমেছিল চেলসি। সেটির সুফল অবশেষে পেল ব্লুজরা। পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে এনজোকে দলে নিয়েছে চেলসি। এবারের শীতকালীন দলবদলের শেষ দিনে আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে টেনেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। ব্রিটিশ রেকর্ড ১২ কোটি ১০ লাখ ইউরোয় (বাংলাদেশি:
আরও পড়ুন
২৪ ফেব্রুয়ারি আসবে ইংলিশরা

২৪ ফেব্রুয়ারি আসবে ইংলিশরা

৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ড জাতীয় দলের, খেলার কথা ছিল প্রস্তুতি ম্যাচও। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মূল ম্যাচ খেললেও প্রস্ততি ম্যাচ হচ্ছে না। এছাড়া চারদিন পিছিয়ে ইংলিশরা আসবে ২৪ ফেব্রুয়ারি। রোববার মিরপুরে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেছেন, ‘ইংল্যান্ড টিম তাদের নিজস্ব পরিকল্পনা থেকে এই সফরটাকে শুধু অফিসিয়াল ম্যাচের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছে। এখন সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। ’ গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছে সিলেটে ম্যাচ আয়োজন নিয়ে। এ ব্যাপারে সিইও বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা থাকে, সফরকারী দলগুলোরও কিছু চাহিদা থাকে। সবকিছু বিবেচনা করেই আমরা ভেন্যু ঠিক করি। সে চিন্তা থেকে:
আরও পড়ুন
রুদ্ধশাস লড়াইয়ে শেষ বলে জিতল কুমিল্লা

রুদ্ধশাস লড়াইয়ে শেষ বলে জিতল কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও লিটন দাসের অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ইমরুল কায়েসের দল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারের নাটকীয়তায় রোমাঞ্চ ছড়িয়ে ৪ রানে হেরে যায় খুলনা। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
ভারতের কাছে হেরে শীর্ষস্থান হারালো নিউজিল্যান্ড

ভারতের কাছে হেরে শীর্ষস্থান হারালো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে রায়পুরে ভারত ৮ উইকেটের বড় ব্যবধানে জয়ের পর আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ স্থানে পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড। অন্যদিকে ভারতের কাছে হেরে দুইয়ে নেমে গেছে নিউজিল্যান্ড। আর তাতেই শীর্ষস্থান গেছে ইংলিশদের দখলে। ভারতের বিপক্ষে হায়দরাবাদে লড়াই করে হারের পর দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড। গতকালের (২১ জানুয়ারি) হেরে যাওয়ায় সিরিজ হেরে গেছে গেছে তারা। এর প্রভাবে ওয়ানডে র‍্যাংকিংয়ের সিংহাসন খুইয়েছে কিউইরা। ম্যাচটির আগে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল নিউজিল্যান্ড। আর ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ইংল্যান্ড। তবে এখন দুই দলেরই রেটিং পয়েন্ট সমান। কিন্তু সর্বমোট পয়েন্টের হিসাবে এগিয়ে ইংলিশরা। এমনকি তিনে উঠে:
আরও পড়ুন
আর্জেন্টিনার দ্বিতীয় মেসি!

আর্জেন্টিনার দ্বিতীয় মেসি!

মাত্র ১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস রোমানকে বলা হয় আর্জেন্টিনার দ্বিতীয় মেসি। অল্প বয়সেই বাঁ পায়ের জাদুকরী ছন্দে তাক লাগানো এই ফরোয়ার্ডের জন্য এবার ৪০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ বেঁধে দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। গত বুধবার (১৮ জানুয়ারি) রোমানের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এই চুক্তির মেয়াদ। বার্সায় যোগ দেওয়া প্রসঙ্গে রোমান জানান, কাতালান ক্লাবটিতে খেলতে মুখিয়ে আছেন সে। কিন্তু আপতত এই ফরোয়ার্ড বার্সার দ্বিতীয় দল বার্সেলোনা অ্যাথলেটিকোর হয়ে খেলবেন। পরবর্তীতে তাকে মূল দলে আনা হবে বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। মেসির মতোই বাঁ পায়ে খেলা লুকাস অল্প বয়সেই:
আরও পড়ুন
রেকর্ডবুকে সাকিব !

রেকর্ডবুকে সাকিব !

সাগরিকায় গতকাল জয়ের লক্ষ্যে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক শোয়েব মালিক। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন দলটির বোলাররাও। পাওয়ারপ্লেতে ৪৬ রান তুলতেই বরিশালের ৪ উইকেট তুলে নেয় রংপুরের বোলাররা। তবে শেষ পর্যন্ত সাকিব-ইফতিখারের ১৯২ রানের জুটিতে ভর করে ২৩৮ রানের বিশাল সংগ্রহ পায় বরিশাল। অবিচ্ছিন্ন এই জুটি রেকর্ডবুককেও করেছে সমৃদ্ধ। একনজরে দেখে নেওয়া যাক, গতকালের ম্যাচে সাকিব-ইফতিখারের রেকর্ডের আদ্যোপান্ত। টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ রান এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি ছিল বার্মিংহাম বিয়ারসের অ্যাডাম হোসে ও ড্যান মুসলির। এই দুই ব্যাটার মিলে খেলেছিলেন ১৭১ রানের বিধ্বংসী ইনিংস। তবে গতকালের সাকিব-ইফতিখারের ১৯২:
আরও পড়ুন
ইফতেখার-সাকিবের ব্যাটিং তাণ্ডব, বরিশালের সংগ্রহ ২৩৮

ইফতেখার-সাকিবের ব্যাটিং তাণ্ডব, বরিশালের সংগ্রহ ২৩৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের শেষ দিকের লড়াই শুরু হয়েছে। আজ দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাস ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাইডার্স অধিনায়ক শোয়েব মালিক। অপরদিকে ব্যাট করতে নেমে রাইডার্সের বোলারদের সামনে আত্মসমর্পণই করতে হয়েছে বরিশালের টপ অর্ডারের ব্যাটারদের। পাওয়ার প্লেতে ৪৬ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসে সাকিবের দল। তবে পঞ্চম উইকেটে সাকিব এবং ইফতেখার আহমেদের ঝড় ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৮ রানের সংগ্রহ পায় বরিশাল। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
রাতে মেসি-রোনালদোর লড়াই

রাতে মেসি-রোনালদোর লড়াই

দুই মহাতারকার বিশ্বকাপ শেষ হয়েছে দুই মেরুতে। ক্রিশ্চিয়ানো রোনালদো অশ্রুসিক্ত হয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন। অপরদিকে লিওনেল মেসি বিশ্বকাপ জয় করেছেন, সেই সঙ্গে বনে গেছেন সর্বকালের সেরা ফুটবলার। তবে সব কিছুকে ছাপিয়ে মেসি-রোনালদো দ্বৈরথ আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই ভেবে নিয়েছিল, সিআর সেভেনের এশিয়ার ক্লাব ফুটবলে চলে যাওয়াতে আর দেখা যাবে না মেসি ও রোনালদো লড়াই। তবে সেই ভাবনাকে গুড়িয়ে আবারও মুখোমুখি হতে যাচ্ছেন তারা। রিয়াদ একাদশ ও পিএসজির মধ্যকার এই প্রীতি ম্যাচটি ঘিরে উন্মাদনার শেষ নেই। আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১১টায় সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বেইন স্পোর্টস ও:
আরও পড়ুন
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার সিক্সের পথে বাংলাদেশী মেয়েরা

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার সিক্সের পথে বাংলাদেশী মেয়েরা

অস্ট্রেলিয়াকে দিয়ে শুরু। এবার শ্রীলঙ্কাকেও সহজেই হারালো বাংলাদেশ। এবারের জয়ে সুপার সিক্সও অনেকটা নিশ্চিত হয়ে গেল মেয়েদের। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেলেন আফিয়া-স্বর্ণারা। তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। বড় লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কা মোটেই সুবিধা করতে পারেনি। দলীয় ২৪ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। এরপর বিশমি গুনারত্নে ও ভিহাঙ্গা ভিজেরাত্নের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল দ্বীপরাষ্ট্রের দলটি। তাদের জুটিতে আসে ৯৬ রান। দুজনেই তুলে নেন ফিফটি। ৪৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৫ রান করা ভিহাঙ্গাকে বিদায় করে ব্রেক থ্রু এনে দেন মারুফা আক্তার।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.