নামে মাত্র কলেজ, আজও পাশ করেনি কেউ
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ধানমহাল এলাকায় কলমাকান্দা মহিলা কলেজ নামে একটি কলেজের যাত্রা শুরু হয় ২০১৯ সালে। ওই বছর মাত্র তিন জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধিভুক্ত এই কলেজটি। তারা তিনজন ছাত্রী নিয়ে এইচএসসি পরীক্ষায় ২০২১ সালে যাত্রা শুরু হয়। কিন্তু তিনজনের কেউ পাস করতে পারেনি। নতুন করে কলেজটিতে নতুন কোনো শিক্ষার্থীও ভর্তি না হওয়ার ফলে ওই তিনজন শিক্ষার্থীই আবার ২০২২ সালে এসে পুনরায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন, তবে উন্নতি আর হয়নাই টানা দ্বিতীয়বারও তাঁরা ফেল করেন। জানা যায়, অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন কলেজটির প্রতিষ্ঠাতা হারুন উর:
