খুলনাকে বড় লক্ষ্য দিল বরিশাল

শেয়ার

বিপিএলের নবম আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। নিয়মরক্ষার এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে শুরুটা কিছুটা নড়বড়ে হলেও ইনিংসের শেষভাগে প্রিটোরিয়াস ও ইব্রাহিম জাদরানের জুটিতে ভর করে খুলনাকে ১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বরিশাল।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট হারায় বরিশাল। দলীয় ১৪ রানে আউট হন রিয়াদ। এরপর দ্রুত সাজঘরে ফিরেন লঙ্কান ব্যাটার চতুরঙ্গ ডি সিলভা। তবে তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধের চেষ্টা গড়েন সাকিব ও বিজয়। তবে ১৪ বলে ২২ রানের ঝটিকা ইনিংস খেলে হাসান মুরাদের বলে নাসুমের হাতে ক্যাচ তুলে দেন সাকিব। সাকিব ফেরার ওভারেই আউট হন বিজয়। এরপর ম্যাচের হাল ধরেন প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস ও আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। দুইজনে মিলে গড়েন ৭০ রানের কার্যকরী পার্টনারশিপ।

এরপর ১৫ বলে ২১ রান করে ইব্রাহিম জাদরান আউট হলেও উইকেটের একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন প্রিটোরিয়াস। তবে ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে বোল্ড হওয়ার আগে ২৯ বলে ৪৮ রান করেন তিনি।

সবশেষ নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৬৯ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় ফরচুন বরিশাল। খুলনার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.