ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের কার্যকরী সদস্য হলেন ফারদিন তানিম

শেয়ার

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের ২০২৩-২০২৪সালের নতুন কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আসহাব রাফি(ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি),সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফাহিম ফয়সাল মার্শা(স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়), কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফারদিন যাওয়াদ তানিম(আইডিয়াল কলেজ,ধানমন্ডি)

সাবেক সভাপতি, সাধারন সম্পাদক ও উপদেষ্টাদের স্বাক্ষরিত এই কমিটি আগামী বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য জানান “ঢাকায় লক্ষ্মীপুরের ছাত্র ছাত্রীদের সবচেয়ে বড় প্লাটফর্মে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। বিগত দিনের মত আগামীতেও আমরা লক্ষ্মীপুরের ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করার মাধ্যমে দেশের মানচিত্রে লক্ষ্মীপুর জেলাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবো ইনশাআল্লাহ।” এছাড়াও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও পরামর্শ চান নতুন কমিটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য ২০১২ সালে ঢাকায় অবস্থানরত এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত হয়ে ঢাকা ও লক্ষ্মীপুরে বিভিন্ন সহ শিক্ষা,অংশগ্রহণ মূলক শিক্ষা,সামাজিক ও সমসাময়িক বিষয়ের উপর বিভিন্ন কর্মসূচী পালন করে আলোড়ন সৃষ্টি করে ঢাকাস্থ লক্ষ্মীপুরের ছাত্র-ছাত্রীদের প্রাণের সংগঠনটি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.