টস জিতে ব্যাটিংয়ে ভারত
চলতি বিশ্বকাপে এবার সবচেয়ে ধারাবাহিক দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে এবার শক্তিমত্তা এবং দক্ষতা যাচাইয়ের লড়াইয়ে মুখোমুখি এই দুই দল। পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার লড়াইয়ে প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এবারের আসরে অপরাজিত ভারত, এ ম্যাচেও জয় নিয়ে তালিকার র্শীষ স্থানটি ধরে রাখতে চায় স্বাগতিকরা। আর পয়েন্ট তালিকায় সবার ওপরে উঠে আসেতে এ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে একটি পরিবর্তন এসেছে প্রোটিয়াদের একাদশে। জেরাল্ড কোয়েটজির পরিবর্তে একাদশে ফিরেছেন তাব্রেইজ:
