খেলাধুলা

শ্রীলঙ্কা ক্রিকেটকে নিষিদ্ধ করলো আইসিসি

শ্রীলঙ্কা ক্রিকেটকে নিষিদ্ধ করলো আইসিসি

শ্রীলঙ্কা ক্রিকেটকে নিষিদ্ধ করলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। শুক্রবার (১০ নভেম্বর) রাতে এক মিডিয়া রিলিজের মাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেটকে নিষিদ্ধ করার বিষয়টি জানায় আইসিসি। আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘আইসিসি বোর্ড আজ বৈঠকে বসে ঠিক করেছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট একটি সদস্য হিসেবে তার প্রতিশ্রুতির গুরুতর লঙ্ঘন করছে। বিশেষ করে, স্বায়ত্তশাসিতভাবে তার বিষয়গুলো পরিচালনা করার প্রয়োজনীয়তা এবং শাসন, প্রবিধান এবং প্রশাসনে কোনও সরকারি হস্তক্ষেপ নেই তা নিশ্চিত করতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট।’ যার ফলশ্রতিতে এই নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তারা আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার শর্তগুলো আইসিসির বোর্ড সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে যথাসময়ে জানাবে।
আরও পড়ুন
স্টোকসের ‘প্রথম’ সেঞ্চুরিতে ইংল্যান্ডের ৩৩৯ রানের পুঁজি

স্টোকসের ‘প্রথম’ সেঞ্চুরিতে ইংল্যান্ডের ৩৩৯ রানের পুঁজি

অবসর নিয়ে ফিরে এসে ভারত বিশ্বকাপে শুধু দুঃস্মৃতি সঙ্গেই পরিচয় হচ্ছিল বেন স্টোকসের। সেমিফাইনালের পথ হারানো তার দল ইংল্যান্ডকে অষ্টম ম্যাচে নামতে হলো তাই চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্য নিয়ে। ২০১৯ বিশ্বকাপে জ্বলজ্বলে স্টোকসের বিশ্বকাপ সেঞ্চুরি অধরাই ছিল। শেষমেশ নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি পেয়ে গেলেন পুনেতে। তার ১০৮ রানের ইনিংসের সঙ্গে ডাভিড মালান ও ক্রিস ওকসের ফিফটিতে চড়ে ইংল্যান্ড গড়ল ৩৩৯ রানের বিশাল সংগ্রহ।
আরও পড়ুন
ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

কয়েক দিন আগেই গলফ খেলতে গিয়ে চোটে পড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই চোট কাটিয়ে আজকের ম্যাচ দিয়ে আবারও বাইশ গজে ফিরেছেন। ফেরার ম্যাচেই ইতিহাস গড়লেন! বড় ইনিংস খেলার পথে হ্যামস্টিংয়ের চোটে পড়েছেন, কিন্তু থামেননি। এক পায়ে ভর করে শট খেলেছেন লম্বা সময়, একা হাতে নিশ্চিত করেছেন দলের জয়। মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তোলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেছেন ইব্রাহিম জাদরান। অজিদের হয়ে ৩৯ রানে ২ উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড। জবাবে ৭ উইকেট হারিয়ে ৪৬ ওভার ৫ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের:
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে বাংলাদেশের সামনে যে সমীকরণ

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে বাংলাদেশের সামনে যে সমীকরণ

বিশ্বকাপের শেষ চারের দৌড় থেকে টাইগাররা ছিটকে গিয়েছে অনেক আগেই। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে জয়ের পর টানা ছয় হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। সেই সঙ্গে লঙ্কা বধের পর এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বেঁচে রয়েছে সাকিব আল হাসানদের। কিন্তু নিজেদের হাতেই ঝুলছে টিম টাইগার্সের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটের জয়ে পয়েন্ট তালিকায় ৮ ম্যাচ শেষে ৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আইসিসির নিয়মানুযায়ী এইবারের বিশ্বকাপের শীর্ষ সাত দল (স্বাগতিক পাকিস্তান বাদে) ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশের পেছনে বর্তমানে অবস্থান করছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশরা ও ডাচদের দুইটি করে ম্যাচ রয়েছে।:
আরও পড়ুন
ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা ছয় ম্যাচে হারায় সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে টাইগাররা। এমন ভরাডুবিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাল-সবুজ দল খেলতে পারবে কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা। সেই শঙ্কা মাথায় নিয়েই আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে চারিথ আসালঙ্কার শতকে ৪৯.৩ ওভারে ২৭৯ রান তুলে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ২৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও সাকিবের রেকর্ড ১৬৯ রানের জুটিতে ভর করে ৫৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। ফলে দীর্ঘ ৬ ম্যাচ পর জয়ের ধারায় ফিরে এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বেঁচে রয়েছে টাইগারদের। বিস্তারিত আসছে........
আরও পড়ুন
ইতিহাসের প্রথম টাইমড আউট, কী বলছেন সাবেক তারকারা

ইতিহাসের প্রথম টাইমড আউট, কী বলছেন সাবেক তারকারা

বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বিরল এক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। নির্ধারিত সময়ে বোলারের মুখোমুখি হতে প্রস্তুত হতে পারেননি লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুই দফায় হেলমেট পাল্টাতে গিয়ে তিনি তিন মিনিটেরও বেশি সময় বিলম্ব করেন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের ভিত্তিতে ম্যাথিউসকে টাইমড আউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার। ফলে কোনো বল খেলার আগেই সাজঘরে ফিরে যান আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ ম্যাথিউস। বিরল এই আউটের পক্ষে-বিপক্ষে বিতর্কে নেমেছেন ক্রিকেট সমর্থকরা। কথা বলছেন বিভিন্ন দেশের সাবেক তারকা ক্রিকেটাররাও। আজকের ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক দুই পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনিস ও রমিজ রাজা। নিজেদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওয়াকার বলেন, ‘এটা ক্রিকেটের:
আরও পড়ুন
বাংলাদেশের লক্ষ্য ২৮০

বাংলাদেশের লক্ষ্য ২৮০

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে আজ মাঠে নামে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা ছয় ম্যাচে হারায় সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে টাইগাররা। এমন ভরাডুবিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাল-সবুজ দল খেলতে পারবে কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা। সেই শঙ্কা মাথায় নিয়েই আজ শ্রীলঙ্কার মুখোমুখি লাল-সবুজের দল। আগে ব্যাট করতে নেমে চারিথ আসালঙ্কার শতকে ৪৯.৩ ওভারে ২৭৯ রান তুলে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। তবে শুরুটা ভালো করতে পারেননি লঙ্কানরা। ইনিংসের প্রথম ওভারেই টাইগারদের আনন্দে ভাসান শরিফুল ইসলাম। ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের তালুবন্দী হয়ে সাজঘরে:
আরও পড়ুন
২৪৩ রানে হারলো দক্ষিণ আফ্রিকা

২৪৩ রানে হারলো দক্ষিণ আফ্রিকা

রান তাড়ায় বরাবরই দুর্বল প্রোটিয়ারা। বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছেও হেরেছে রান তাড়া করতে গিয়ে। এবার ২৪৩ রানের বড় ব্যবধানে হারলো দক্ষিণ আফ্রিকা। রোববার কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ভারতকে ৩২৬ রানে বেধে ফেলার পর দক্ষিণ আফ্রিকার কাছ থেকে লড়াই আশা করেছিলো ক্রিকেটপ্রেমীরা। জিততে না পারুক, হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশা ছিলো সবার। কিন্তু শেষে ৮৩ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। লক্ষ্যে খেলতে নামা প্রোটিয়া ব্যাটারদের শুরুতেই চেপে ধরে ভারতীয় বোলাররা। ডানহাতি অফ স্পিনার রবিন্দ্র জাদেজা একাই তুলে নেন ৫ উইকেট।
আরও পড়ুন
জন্মদিনে শচীনকে ছুঁলেন কোহলি

জন্মদিনে শচীনকে ছুঁলেন কোহলি

ক্যারিয়ারের শুরুর দিকে বিরাট কোহলির ব্যাটিং দেখেই বলা হচ্ছিল, এই ছেলেটাই হতে যাচ্ছেন পরের শচীন টেন্ডুলকার। এই শচীনের পাশে দাঁড়িয়েই ২০১১ বিশ্বকাপ জিতেছিলেন তরুণ কোহলি। পেয়েছেন ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ। বেলায় বেলায় অনেক দিন পার হয়েছে। কোহলি নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। আর নিজের ৩৫তম জন্মদিনে তো নিজেকে ক্রিকেট ইতিহাসেরই অংশ করে ফেলেছেন বিরাট কোহলি। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ সেঞ্চুরির মালিক হয়েছিলেন কোহলি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ আর শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রান কোহলির অপেক্ষার প্রহর বাড়িয়েছে কেবল। কিন্তু সেই অপেক্ষা হয়ত ভাল কিছুই জন্যই। নয়ত নিজের জন্মদিনে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরির:
আরও পড়ুন
রামগঞ্জে অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

রামগঞ্জে অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: বিএনপি জামায়াতের দ্বিতীয় দফায় ডাকা অবরোধের প্রথম দিনে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। ৫ নভেম্বর রবিবার দুপুরে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পৌর সোনাপুর চৌরাস্তা থেকে মিছিলটি শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য ভিপি আব্দুর রহিম, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশ, আলাউদ্দিন বেগ, জেলা যুবদলের সদস্য মোরশেদ আলম, সুমন চৌধুরী, যুবদল নেতা জামাল পাটোয়ারী, আব্দুল আজিজ মজুমদার, আব্দুল মন্নান, হারুনূর রশীদ, জাকির হোসেন, হুমায়ুন, শাহাদাত হোসেন,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.