আন্তর্জাতিক

নেপালের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

নেপালের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

দক্ষিণ এশিয়ার দেশ নেপালে শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্প চীন, তিব্বত, ভূটান, ভারত ও বাংলাদেশেও অনুভূত হয়েছে। এমনটায় জানিয়েছে সিসমোলজিস্ট। তবে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে কাঠমান্ডু ও আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। খবরে বলা হয়েছে, ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে এবং মাকওয়ানপুর জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর কাঠমুন্ডু পোস্টের। এএনআইয়ের খবরে বলা হয়েছে, নেপালের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল চীনা সীমান্তের শিগাতসে থেকে প্রায় ৯৪ কিলোমিটার এবং কাঠমান্ডু থেকে প্রায় ২০১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল ৭.১ এবং এটি প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত:
আরও পড়ুন
ভারতের গুজরাটে হেলিকপ্টারে বিস্ফোরণ, নিহত ৩

ভারতের গুজরাটে হেলিকপ্টারে বিস্ফোরণ, নিহত ৩

ভারতের গুজরাটে কোস্ট গার্ডের একটি হেলিকপ্টারে বিস্ফোরণে তিনজন প্রাণ হারিয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) গুজরাটের পোরবান্দার এলাকায় প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা এএনআই। কর্মকর্তারা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে এই বিস্ফোরণ ঘটে। এ সময় হেলিকপ্টারের তিন যাত্রীই মারা যান। ভারতের কোস্ট গার্ড বলছে, ঘটনাটি তদন্তের পর বিস্তারিত জানা যাবে। দেশটির কোস্ট গার্ড নিরাপত্তা প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে। গেল বছর সামরিক হেলিকপ্টার এএলএইচ-এর দুর্ঘটনার পর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও এই হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের সামরিক প্রযুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার

প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার

মায়ানমারের জান্তা সরকার স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ হাজার ৮৬৪ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। যার মধ্যে ১৮০ জন বিদেশি নাগরিকও রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স। এদিকে ৪ জানুয়ারি মায়ানমারের স্বাধীনতা দিবস। ১৯৪৮ সালের এই দিনে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মায়ানমার। দিনটি উপলক্ষ্যে দেশটিতে জাতীয় ছুটি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, পতাকা উত্তোলন, সামরিক কুচকাওয়াজ ও জনসমাবেশের আয়োজন করা হয়েছে। রয়টার্স তার প্রতিবেদনে জানায়, ২০২১ সালের শুরুর দিকে নির্বাচিত একটি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মায়ানমারের সেনাবহিনী। এর পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী গণতন্ত্রপন্থীদের:
আরও পড়ুন
নতুন ভাইরাস এইচএমপিভি, মহামারীর আতঙ্ক

নতুন ভাইরাস এইচএমপিভি, মহামারীর আতঙ্ক

পাঁচ বছর হলো করোনাকাল পার হয়েছে। এবার নতুন মহামারী নিয়ে বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। অনেকেরই শঙ্কা, ২০২৫ সালে ফের করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে। যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে, সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব না। তবে এইচএমভির প্রাদুর্ভাব ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। যুক্তরাজ্যের সাউথ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র  গবেষক ড. মাইকেল হেড বলেন, ‘একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে, তবে এখনো কোন রোগটি মহামারী আকার ধারণ করবে, সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেয়া হয়েছে ডিজিস-এক্স।’ হাম, কলেরা, বার্ড-ফ্লু এবং স্ক্যাবিসের মতো প্রায় ১১টি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে এইচএমভির সাম্প্রতিক প্রাদুর্ভাব চিন্তার ভাঁজ:
আরও পড়ুন
ইউক্রেনকে স্লোভাকিয়ার হুঁশিয়ারি

ইউক্রেনকে স্লোভাকিয়ার হুঁশিয়ারি

ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ লাইন কিয়েভ বন্ধ করে দেওয়ার পর এই হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার (৩ ডিসেম্বর) বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে  ১ জানুয়ারি মধ্য ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের সরবরাহ লাইন বন্ধ করে দেয় ইউক্রেন। এই পাইপলাইনের সম্মুখ দেশ হিসেবে স্লোভাকিয়ার কয়েক মিলিয়ন বাণিজ্য ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ি, বর্তমানে প্রায় ১ লাখ ৩০ হাজার ৫৩০ জন ইউক্রেণীয় শরণার্থী স্লোভাকিয়ায় অবস্থান করছেন। ইউক্রেনের পদক্ষেপকে ‘নাশকতা’ আখ্যা দিয়ে শরণার্থীদের সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি:
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে নববর্ষের অনুষ্ঠানে ট্রাক চাপায় নিহত ১৫

যুক্তরাষ্ট্রে নববর্ষের অনুষ্ঠানে ট্রাক চাপায় নিহত ১৫

যুক্তরাষ্ট্রের নিউ ওরলেনলসে ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী আইসিসের পতাকাবাহী এক ট্রাকের হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।  বুধবারের (১ জানুয়ারি) এই হামলা শামসুদ-দ্বীন জব্বার নামে এক সাবেক সেনা কর্মকর্তা পরিচালনা করেন। আক্রমনের পর পুলিশের সঙ্গে বন্দুযুদ্ধের এক পর্যায়ে মারা যান তিনি। আক্রমনে ব্যবহৃত ট্রাকে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। জব্বারের সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে ধারণা করছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টটিগেশন (এফবিআই)। এ ঘটনার পর আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ফ্রেঞ্চ কোয়ার্টারে আরও কিছু বোমা উদ্ধার করেন এফবিআই সদস্যরা। এ প্রসঙ্গে এফবিআই এর কর্মকর্তা অ্যালিথিয়া ডানকান:
আরও পড়ুন
এবার ঠাণ্ডায় মারা যাচ্ছে গাজার শিশুরা

এবার ঠাণ্ডায় মারা যাচ্ছে গাজার শিশুরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার পাশাপাশি শীতের প্রকোপে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ঠাণ্ডা আবহাওয়ার কারণে গত রবিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজায় ছয় শিশু এবং এক নার্স মারা গেছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল থাওয়াবতেহ জানিয়েছেন, মানবিক বিপর্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে। চলমান যুদ্ধের কারণে গাজার বাস্তুচ্যুত পরিবারগুলো অস্বাস্থ্যকর পরিবেশে তাঁবুতে বসবাস করতে বাধ্য হচ্ছে। এর মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে তীব্র শীত। দুই সপ্তাহ ধরে ধারাবাহিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গাজার শিশু ও বৃদ্ধদের জন্য সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। পর্যাপ্ত পোশাক ও কম্বলের অভাবে নবজাতকসহ শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। গত রবিবার থেকে:
আরও পড়ুন
মৃত্যুদণ্ড বাতিল করল জিম্বাবুয়ে

মৃত্যুদণ্ড বাতিল করল জিম্বাবুয়ে

আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া এক আইনে স্বাক্ষর করার পর মৃত্যুদণ্ডে থাকা প্রায় ৬০ জন বন্দির সাজা পরিবর্তন হচ্ছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি। সর্বশেষ ২০০৫ সালে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল জিম্বাবুয়ে। যদিও আদালত হত্যা, রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রদান অব্যাহত রেখেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের শেষের দিকে জিম্বাবুয়েতে ৬০ জনের মতো মৃত্যুদণ্ডে দণ্ডিত মানুষ ছিলেন। মঙ্গলবার সরকারি প্রজ্ঞাপনে প্রকাশিত মৃত্যুদণ্ড বিলোপ আইন বলেছে, আদালত আর কোনো অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করতে পারবে না এবং যে কোনো বিদ্যমান মৃত্যুদণ্ডকে কারাবাসে রূপান্তরিত করতে:
আরও পড়ুন
ইংরেজি নববর্ষকে বরণ করছে বিশ্ব

ইংরেজি নববর্ষকে বরণ করছে বিশ্ব

নববর্ষ উদযাপন উপলক্ষে নতুন রূপে সিডনি হারবার ব্রিজ ও অপেরা হাউস। ছবি : এএফপি বাংলাদেশে কড়া নাড়ছে ইংরেজি নববর্ষ। এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে ২০২৪ সালের বিদায় ঘণ্টা বেজে গেছে; শুরু হয়ে গেছে ২০২৫ সাল। দেশগুলোতে চলছে নববর্ষের নানা আয়োজন। নিজস্ব ভঙ্গিমায় বরণ করছে ইংরেজি নতুন বছরকে। বিশ্বের প্রথম দেশ নতুন বছরে পা দিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতি। ওশেনিয়া মহাদেশের দ্বীপ রাষ্ট্রটি লন্ডন সময় ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে। যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে দেশটির সময়। টাইম জোন বা সময় অঞ্চলের তারতম্যের কারণে পৃথিবীর কিছু দেশ কয়েক ঘণ্টা আগে, কোনো কোনোটি আবার কয়েক ঘণ্টা এমনকি:
আরও পড়ুন
কয়েক শ যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

কয়েক শ যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেন কয়েক শ যুদ্ধবন্দী বিনিময় করেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতায় এই বন্দিবিনিময় হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির হাতে থাকা ১৫০ জন ইউক্রেনীয় সেনাকে সমসংখ্যক রুশ সেনার বিনিময়ে হস্তান্তর করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ১৮৯ ইউক্রেনীয় সেনা দেশে ফিরেছেন। তিনি আরও বলেন, মুক্তি পাওয়া সেনাদের মধ্যে আজভস্তাল ও মারিউপোল, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও স্নেক আইল্যান্ডের সুরক্ষাকারীরা ছিলেন। মুক্ত ইউক্রেনীয় সেনারা উত্তর ইউক্রেনের একটি এলাকায় পরিবারের সঙ্গে মিলিত হন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিবিসির সাংবাদিকেরা। মুক্তি পাওয়া আনাতোলি বলেন, তিনি অভিভূত। ২০২২ সালে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.