ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

শেয়ার

ইউক্রেনে মাইন বিস্ফোরণে রাশিয়ার এক জেনারেল নিহত হয়েছে। তার নাম মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি।

ক্রেমলিনপন্থি একাধিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানা হয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর বয়সী রুশ এই জেনারেল মৃত্যুর সময় রাশিয়ার সামরিক বাহিনীর ১৪তম সেনা কোরের ডেপুটি কমান্ডার ছিলেন।

বিবিসি জানিয়েছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। মস্কোর সেই আগ্রাসনের পর থেকে ইউক্রেনে কমপক্ষে ছয়জন রুশ জেনারেল নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।

অবশ্য মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কির নিহত হওয়ার ঘটনাটি সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনও কথা বলা হয়নি।

সূত্র: বিবিসি

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.