নিউইয়র্কে মানবদেহ দিয়ে সার বানানোর অনুমতি
মানবদেহ মাটিতে মিশিয়ে দেওয়ার অনুমতি দিল (সার বানানোর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। এমন অনুমতির ক্ষেত্রে যুক্তরাজ্যের সর্বশেষ অঙ্গরাজ্য এটি। সেখানে একজন ব্যক্তি মৃত্যুর পর দেহকে মাটিতে পরিণত করা ও সার হিসেবে ব্যবহার করার আবেদন জানাতে পারেন। এটা দাফন বা দাহ করার পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে দেখা হচ্ছে। মানবদেহে নিষ্পত্তির এই পদ্ধতি 'প্রাকৃতিক জৈব হ্রাস' বলেও পরিচিত। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট পাত্রে মানবদেহ রেখে দেওয়া হয়। কয়েক সপ্তাহ পর এটি পচে যায়। ২০১৯ সালে ওয়াশিংটনে প্রথম এই পদ্ধতিতে মানবদেহ নিষ্পত্তির অনুমোদন দেওয়া হয়। এরপর কলোরাডো, ওরেগন, ভারমন্ট এবং ক্যালিফোর্নিয়ায়ও এই পদ্ধতির অনুমোদন দেওয়া হয়েছে। নিউইয়র্কের ডেমোক্র্যাটিক গভর্নর ক্যাথি হোচুল শনিবার মানবদেহ মাটিতে:
