আন্তর্জাতিক

পদত্যাগের সিদ্ধান্তে কোনো অনুশোচনা নেই : জেসিন্ডা

পদত্যাগের সিদ্ধান্তে কোনো অনুশোচনা নেই : জেসিন্ডা

নিজের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। তিনি বলেছেন, ‘তিনি দুঃখ থেকে ‘স্বস্তির অনুভূতি’ পর্যন্ত ‘আবেগের পরিসর’ অনুভব করছেন।’ শুক্রবার নেপিয়ারের একটি বিমানবন্দরের বাইরে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ২০১৭ সালে ৩৭ বছর বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন জেসিন্ডা। ছয় বছর দায়িত্ব পালন করা জেসিন্ডা গতকাল হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন। তার এমন সিদ্ধান্তে সমর্থক এবং সমালোচকদের হতবাক করলেও জ্যাসিন্ডা আরডার্ন বলেছেন, নিউজিল্যান্ডের নেতা হিসেবে পদত্যাগের পরিকল্পনা নিয়ে তার কোনো অনুশোচনা নেই। ৭ ফেব্রুয়ারির মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার আগে জেসিন্ডা তার দলের উত্তরসূরি নির্বাচন করবে।
আরও পড়ুন
অভিবাসীদের বৈধতার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া,  মিলবে অনুমোদন

অভিবাসীদের বৈধতার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া, মিলবে অনুমোদন

মালয়েশিয়া সরকার তাদের দেশে থাকা অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে। আগামী ২৭ জানুয়ারি থেকে বৈধ হওয়ার এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দেশটি। যেখানে যথাযথ নিয়ম মেনে আবেদন করলে মাত্র একদিনেই মিলবে অনুমোদন। বুধবার (১৮ জানুয়ারি) দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি দাউদ এক বিবৃতিতে জানিয়েছেন এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, বৈধ হওয়ার কার্যক্রম শুরু হবে ২৭ জানুয়ারি। দেশটির নিয়োগকর্তারা ২৭ জানুয়ারি থেকে ‘লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম (আরটিকে) ২.০’-এর মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন শুরু করতে পারবেন।
আরও পড়ুন
যে কারণে পদত্যাগ করলেন জেলেনস্কির প্রভাবশালী উপদেষ্টা

যে কারণে পদত্যাগ করলেন জেলেনস্কির প্রভাবশালী উপদেষ্টা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রভাবশালী উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ পদত্যাগ করেছেন। এর আগে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র আক্রমণ নিয়ে বিরূপ মন্তব্য করে তিনি বিপাকে পড়েন। এরপর তাকে পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়। ওই রুশ ক্ষেপণাস্ত্র আক্রমণটি হয় ডিনিপ্রোর একটি ভবনে। এ সময় ৪৪ জন নিহত হন। ওই রুশ ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করারও চেষ্টা করেছিল ইউক্রেনীয় সেনারা। এরপর আরেস্টোভিচ ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি একটি "মৌলিক ভুল’ করেছেন।
আরও পড়ুন
স্বামীর মতো একই পরিণতি হলো বিধ্বস্ত বিমান নারী পাইলটের

স্বামীর মতো একই পরিণতি হলো বিধ্বস্ত বিমান নারী পাইলটের

নেপালের পোখারায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় চারজনের এখনও খোঁজ না মিললেও ধারণা করা হচ্ছে, সবাই প্রাণ হারিয়েছেন। উড়োজাহাজটি রোববার (১৬ জানুয়ারি) দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল। অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে যে দুই পাইলট মারা গেছেন তাদের একজন অঞ্জু খাতিওয়াদা। ক্যাপ্টেন কমল কেসির সঙ্গে উড়োজাহাজ চালাচ্ছিলেন অঞ্জু। ২০০৬ সালের ১২ জুন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েই প্রাণ হারান অঞ্জুর স্বামী দীপক পোখারেল। তিনি ছিলেন কো-পাইলট। ঘটনাচক্রে সেটিও ছিল এই ইয়েতি এয়ারলাইনসেরই একটি বিমান। সেটি বিধ্বস্ত হয়েছিল জুমলা বিমানবন্দরে। সেবার দীপকসহ প্রাণ হারান ১০ আরোহী।
আরও পড়ুন
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ১২

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ১২

ইউক্রেনজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলা ১২ জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর দানিপ্রোর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে এই হামলার ঘটনা ঘটে। এছাড়া কিয়েভ, খারকিভ ও ওডেসা শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শহরগুলোর বিদ্যুৎ স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা এখন জরুরি ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এর আগে যুক্তরাজ্য জানিয়েছিল, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করতে তারা দেশটিকে ব্রিটিশ সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধাস্ত্র চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক সরবরাহ করবে। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এসব ট্যাঙ্ক রাশিয়ান বাহিনীকে ইউক্রেন থেকে সরাতে সহায়তা করবে। তবে এর পাল্টা জবাবে রাশিয়া বলেছে, ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়া হলে তা রাশিয়ার অভিযানকে:
আরও পড়ুন
চীনে ৯০ কোটি মানুষ করোনা সংক্রমিত : গবেষণা

চীনে ৯০ কোটি মানুষ করোনা সংক্রমিত : গবেষণা

চীনের প্রায় ৯০ কোটি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে দেশটির পিকিং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে। বেইজিংয়ের বিশ্ববিদ্যালয়টির গবেষণার তথ্য তুলে ধরে খবর প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদন থেকে জানা গেছে, ১১ জানুয়ারি পর্যন্ত চীনের প্রায় ৯০ কোটি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার ৬৪ শতাংশ। এছাড়া চীনের গ্রামীণ অঞ্চলে করোনা সংক্রমিতদের চিকিৎসা সেবার অবস্থা খুব একটা উন্নত নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে , দেশটির গানসু প্রদেশের ৯১ শতাংশ মানুষ করোনা সংক্রমিত। করোনা সংক্রমণে এই প্রদেশটি শীর্ষস্থানে আছে। এছাড়া ইউনান প্রদেশের ৮৪ শতাংশ এবং কিংহাই প্রদেশের ৮০ শতাংশ মানুষ করোনা সংক্রমিত হয়েছেন।
আরও পড়ুন
ইউক্রেন যুদ্ধের কমান্ডারকে সরিয়ে দিলেন পুতিন

ইউক্রেন যুদ্ধের কমান্ডারকে সরিয়ে দিলেন পুতিন

ইউক্রেন অভিযানের নেতৃত্বে থাকা রাশিয়ার শীর্ষ কমান্ডার সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিযুক্তির মাত্র তিন মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো। সুরোভিকিনের জায়গায় নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ। তিনিই এখন পুতিনের বিশেষ অভিযানের নেতৃত্ব দেবেন। পূর্ব ইউক্রেনে একের পর এক পরাজয়ের পর রুশ বাহিনি যখন সেখানো আক্রমণ চালানো হচ্ছে বলে ঘোষণা দিল, ঠিক সেই সময়েই অভিযানের নেতৃত্বে পরিবর্তন আনলেন পুতিন। গেল বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। জেনারেল গেরাসিমভ তার পদে রয়েছেন ২০১২ সাল থেকে। সোভিয়েত পরবর্তী যুগে রাশিয়ায় তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করলেন। নৃশংশ কৌশলের:
আরও পড়ুন
মেক্সিকোতে মাদক সম্রাট ছেলেকে গ্রেফতারে দাঙ্গা, নিহত ২৯

মেক্সিকোতে মাদক সম্রাট ছেলেকে গ্রেফতারে দাঙ্গা, নিহত ২৯

মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকিন ‘এল চাপো’ এর ছেলে ওভিদিও গুজম্যান লোপেজের গ্রেফতারকে কেন্দ্র করে ব্যাপক দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় সেনাসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেরন মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল। এদের মধ্যে ১৯ জন অপরাধী দলের ও ১০ জন সামরিক বাহিনীর সদস্য।
আরও পড়ুন
এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধজাহাজ মোতায়েন পুতিরে

এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধজাহাজ মোতায়েন পুতিরে

ইউক্রেন যুদ্ধে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হওয়ার পর এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে রাশিয়া। অ্যাডমিরাল গোরশকোভ নামের এই যুদ্ধজাহাজ আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে তৎপরতা চালাবে। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এই যুদ্ধজাহাজ মোতায়েন উপলক্ষে বুধবার একটি ভিডিও কনফারেন্সে অংশ নেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও ফ্রিগেটের কমান্ডার ইগোর ক্রোখমল যুক্ত ছিলেন। খবর আল জাজিরার যুদ্ধজাহাজটিকে ‘কমব্যাট সার্ভিস’ শুরু করার নির্দেশ দেওয়ার আগে পুতিন বলেন, এ জাহাজে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘জিরকন’ রয়েছে। মাতৃভূমির কল্যাণে সেবাদানে নাবিকেরা যেন সফল হন, আমি সেই প্রার্থনা করছি। রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু বলেন, এ ফ্রিগেট আটলান্টিক, ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরে:
আরও পড়ুন
ইউক্রেনকে ‘নিঃশেষ’ করার পরিকল্পনা করছে রাশিয়া : জেলেনস্কি

ইউক্রেনকে ‘নিঃশেষ’ করার পরিকল্পনা করছে রাশিয়া : জেলেনস্কি

রাশিয়া ইউক্রেনের মনোবল ভেঙে ফেলার লক্ষ্যে ড্রোন হামলা দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে জেলেনস্কি জানিয়েছেন, এসব হামলায় ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করবে রাশিয়া। একদিন আগে ডনবাস অঞ্চলে রুশ সেনাঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। সেখানে কয়েকশ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। তবে যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতির একটি অত্যন্ত বিরল স্বীকারোক্তিতে রাশিয়া বলেছে যে, আক্রমণে তাদের ৬৩ জন সেনা নিহত হয়েছে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.