মালয়েশিয়া সরকার তাদের দেশে থাকা অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে। আগামী ২৭ জানুয়ারি থেকে বৈধ হওয়ার এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দেশটি। যেখানে যথাযথ নিয়ম মেনে আবেদন করলে মাত্র একদিনেই মিলবে অনুমোদন।
বুধবার (১৮ জানুয়ারি) দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি দাউদ এক বিবৃতিতে জানিয়েছেন এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, বৈধ হওয়ার কার্যক্রম শুরু হবে ২৭ জানুয়ারি। দেশটির নিয়োগকর্তারা ২৭ জানুয়ারি থেকে ‘লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম (আরটিকে) ২.০’-এর মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন শুরু করতে পারবেন।
