আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত চার

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত চার

ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে জায়াপুরা শহরের দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা এই তথ্য দিয়েছে। জায়াপুরা দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আসেপ খালিদ এক বিবৃতিতে জানান, একটি ক্যাফে ভেঙে পড়ে চারজন নিহত হয়েছেন। এএফপির এক ছবিতে দেখা যায় ওয়াটারফ্রন্ট ক্যাফেটির ছাদ ভেঙে পানিতে ভাসছে। লোকজন এর ওপর দাঁড়িয়ে আছে। এর ভেতরে কিছু লোক আটকা পড়েছেন বলে জানা গেছে জায়াপুরার বাসিন্দারা বলেন, ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন লোকজন নিরাপত্তার জন্য বাড়িঘর ও:
আরও পড়ুন
তুরস্কে আবারও ৭.৬ মাত্রার তীব্র ভূমিকম্প,  মৃত্যু বেড়ে প্রায় দুই হাজার

তুরস্কে আবারও ৭.৬ মাত্রার তীব্র ভূমিকম্প, মৃত্যু বেড়ে প্রায় দুই হাজার

সোমবার ভোররাতে হওয়া ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এরই মধ্যে স্থানীয় সময় সোমবার দুপুরে আবারও ৭.৬ মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ এবং জরুরী ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি)। স্পেক্টেটর ইনডেক্স ও হুররিয়াত ডেইলির খবরে বলা হয়েছে, এএফএডি জানিয়েছে- মধ্য তুরস্কের নতুন করে এই ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া সোমবার ভোরের ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় অর্ধশত আফটারশক হয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত শুধু তুরস্কে ৯৭২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া সিরিয়ায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানেও প্রায় একই সংখ্যক মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ধারণা:
আরও পড়ুন
গুলি করে নামানো হলো সেই চীনা বেলুন

গুলি করে নামানো হলো সেই চীনা বেলুন

মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়তে থাকা চীনের বেলুনটি যুদ্ধবিমান দিয়ে গুলি করে ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনী। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা উপকূলে বেলুনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের দাবি- চীনা বেলুনটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল। বার্তা সংস্থা এপি জানায়, আটলান্টিক মহাসাগরে মার্কিন পানিসীমার মধ্যে বেলুনটির ধ্বংসাবশেষ উদ্ধারের কার্যক্রম চলছে। এপির ভিডিও ফুটেজে দেখা গেছে, বেলুনটি পানির দিকে নেমে আসার সময় ছোট একটি বিস্ফোরণ ঘটে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন প্রথম গুলি করে ভূপাতিত করার কথা ঘোষণা করেন। এদিকে সামরিক বাহিনী অভিযান পরিচালনা করায় যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার উপকূলে তিনটি বিমানবন্দর এবং আকাশসীমা বন্ধ করে দেওয়া:
আরও পড়ুন
নাইজেরিয়ায় ব্যাপক সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত

নাইজেরিয়ায় ব্যাপক সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশটির কাটসিনা রাজ্যে ভয়াবহ এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটিতে আসন্ন পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিন আগে এই সংঘর্ষের ঘটনা ঘটল। কাটসিনা পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহের বরাত দিয়ে আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠী বাকোরি গ্রামে ঢুকে গুলি ছুঁড়তে থাকে। এতে অনেকে প্রাণ হারান। এরপর গ্রামের গবাদিপশু লুট করে নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। ঘটনার পরপরই ডাকাতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জঙ্গলে ঢুকলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। একে অনেকে হতাহত হন। এখন পর্যন্ত:
আরও পড়ুন
৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি পাকিস্তানে

৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি পাকিস্তানে

পাকিস্তানে গত জানুয়ারি মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫৫ শতাংশে। গত ৪৮ বছরের মধ্যে এটি সর্বোচ্চ। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) দেশটির পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে। ১৯৭৫ সালের মে মাসের পরে এটিই দেশটিতে মূল্যস্ফীতির সর্বোচ্চ হার। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে চলতি মাসে জাতীয় ভোক্তা মূল্য সূচক গত মাসের তুলনায় ২ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এই মুহূর্তে মারাত্মক সংকটের মধ্যে রয়েছে দেশটির অর্থনীতি। সংকট থেকে উত্তরণে দেশটি বিপুল পরিমাণের বৈদেশিক ঋণ সংগ্রহের চেষ্টা করছে। পাকিস্তান বিশ্বের পঞ্চম-বৃহত্তম জনসংখ্যার দেশ। দেশটির রিজার্ভ বর্তমানে ৩৭০ কোটি ডলার বা ৩ দশমিক ৭ বিলিয়ন। এই রিজার্ভ দিয়ে পাকিস্তান মাত্র ৩:
আরও পড়ুন

একদিনেই রাশিয়ার ৫৫ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাশিয়া একদিনেই ৫৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি ইউক্রেনের। খবর এএফপির। যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকে ইউক্রেনকে ট্যাংক দেওয়ার ঘোষণার পর রাশিয়া আরও মারমুখী হয়ে উঠেছে। আর এর পরই এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রুশ বাহিনী। ইউক্রেনের জরুরি বিভাগ জানায়, এসব হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে ৫৫ বছর বয়সি একজনের মৃত্যু হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছিল। গতকাল একদিনে কিয়েভ,:
আরও পড়ুন
বই কিনতে ঋণ পাচ্ছেন মিশরীয়রা

বই কিনতে ঋণ পাচ্ছেন মিশরীয়রা

মিশরে মূল্যস্ফীতি এতই বেশি যে, সেখানকার লোকজন গাড়ি ও ওয়াশিং মেশিনের মতো দামি পণ্যের মূল্য পরিশোধ করছে কিস্তিতে। এখন দেশটির লোকজন একইভাবে বই কিনতে পারছে। সেফসাফা পাবলিশিং হাউজের মোহামেদ এল-বালি বিবিবিকে বলেন, মিশরে বই এখন বিলাসপণ্য হয়ে গেছে। এটি খাদ্যের মতো মৌলিক কোনো পণ্য না। লোকজন বিলাসপণ্যে সঞ্চয় করছে। কায়রো আন্তর্জাতিক বইমেলা নিয়ে তিনি কথা বলছিলেন। এই মেলা গেল বছর প্রায় ২০ লাখ মানুষকে আকৃষ্ট করেছিল। এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বইয়ের দাম দ্বিগুণের চেয়ে বেড়ে যাওয়ায় মিশরীয় লেখকরা বলছেন, লেখা প্রকাশে খরচ কমাতে তারা অক্ষর ও বর্ণণা ছেঁটে ফেলছেন। মোহামেদ এল-বালি জানান, কাগজ ও কালির দাম অবিশ্বাস্যভাবে বেড়েছে।:
আরও পড়ুন
এ বছর হজে অংশ নিচ্ছেন ২০ লাখ মুসল্লি : সৌদি

এ বছর হজে অংশ নিচ্ছেন ২০ লাখ মুসল্লি : সৌদি

চলতি বছর ২০ লাখ হজযাত্রীকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। মঙ্গলবার (২৪ জানুয়ারি) আলজেরিয়া সফরকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ। সৌদি গেজেট সূত্রে জানা যায়, করোনাপূর্ব সময়ের মতো বৃহৎ পরিসরে পবিত্র হজ আয়োজনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। তাই ১৪৪৪ হিজরির পবিত্র হজে অংশগ্রহণকারী যাত্রীদের স্বাস্থ্য ও লজিস্টিক পরিষেবার জন্য সংশ্লিষ্টদের সব ধরনের প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন
করোনা : বিশ্বে মৃত্যু-শনাক্ত কমেছে

করোনা : বিশ্বে মৃত্যু-শনাক্ত কমেছে

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ৬৩৮ জন মারা গেছেন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ১৩২ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৪৬ হাজার ৩৫১ জনে। এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮৬৬ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত কমেছে ৪০ হাজার। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৭৪৭ জনে। আজ সোমবার (২৩ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে।:
আরও পড়ুন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন  হিপকিনস

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন হিপকিনস

নিউজিল্যান্ডের পুলিশ, শিক্ষা ও জনসেবা বিষয়ক মন্ত্রী ক্রিস হিপকিন্সই হচ্ছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। জানা গেছে, প্রধানমন্ত্রী পদে দলের মনোনয়ন পাওয়া একমাত্র ব্যক্তি হওয়ায় তিনি বসতে যাচ্ছেন এ পদে। ক্রিস হিপকিনস ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০২০ সালে কোভিড-১৯ বিষয়ক মন্ত্রীর পরে বদল করা হয় দপ্তর। তবে দলের মনোনয়ন চূড়ান্ত হলেও এখনই চেয়ারে বসতে পারছেন না হিপকিনস। আগামী ৭ ফেব্রুয়ারি দেশটির গভর্নর জেনারেলের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন জেসিন্ডা। এরপর রাজা তৃতীয় কিং চার্লসের পক্ষে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন তিনি। এর আগে, গত বৃহস্পতিবার হঠাৎই পদত্যাগের ঘোষণা দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি বলেন, কঠিন সময় যাচ্ছে বলে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.