Four killed in Indonesian earthquake
ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে জায়াপুরা শহরের দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা এই তথ্য দিয়েছে। জায়াপুরা দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আসেপ খালিদ এক বিবৃতিতে জানান, একটি ক্যাফে ভেঙে পড়ে চারজন নিহত হয়েছেন। এএফপির এক ছবিতে দেখা যায় ওয়াটারফ্রন্ট ক্যাফেটির ছাদ ভেঙে পানিতে ভাসছে। লোকজন এর ওপর দাঁড়িয়ে আছে। এর ভেতরে কিছু লোক আটকা পড়েছেন বলে জানা গেছে জায়াপুরার বাসিন্দারা বলেন, ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন লোকজন নিরাপত্তার জন্য বাড়িঘর ও…
