একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের নিশ্চায়ন শেষ হচ্ছে আজ

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের নিশ্চায়ন শেষ হচ্ছে আজ

একাদশ শ্রেণি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির দ্বিতীয় ধাপের নিশ্চায়নের সময় শেষ হচ্ছে আজ। সোমবার (৭ জুলাই) রাত ৮টার মধ্যে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদের নিশ্চায়ন করতে হবে। অন্যথায় দ্বিতীয় পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ের আবেদনের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়নের শেষ সময় আজ রাত ৮টা পর্যন্ত রাখা হয়েছে। নিশ্চায়ন না করলে দ্বিতীয় ধাপ পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে ফিসহ আবেদন করতে হবে। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, নির্বাচন নিশ্চায়নের জন্য নিজ পোর্টালে লগ ইন করতে হবে। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিশ্চায়নের ফি প্রদান:
আরও পড়ুন
মুজিব তোমাকে চাই বাংলা

মুজিব তোমাকে চাই বাংলা

মুজিব তোমাকে চাই বাংলা বৃষ্টি খাতুন নিস্তব্ধ আকাশ, নিস্তব্ধ বাতাস কানে কানে বলে গেলো মুজিব তোমাকে চাই বাংলা, নতুন সমাজ নতুন মানুষ বদলে দিলো বাংলা। ক্রমশ যেনো চেনা প্রকৃতি হয়ে উঠেছে অচেনা; অচেনা হয়েছে মুখ ও মুখোশ, পোশাক ও শরীর। বাংলার মানুষ ভালোবাসতে ভুলেছে, ভুলেছে ন্যায়পরায়ণতা, আরো ভুলেছে মানবতা। মানবতার নামে স্বার্থ হাসিলে ব্যস্ত সকলে, মুজিব তোমাকে চাই বাংলা। সোনার বাংলায় আজ নেই সেই চেনা সুর; চিরচেনা সেই গান; জারি, শারি, ভাটিয়ালী পল্লীগীতি, নেই বাউলের সুরের কন্ঠে সুমিষ্ঠ গান! এই বদলে যাওয়া যে মানা যায় না। মুজিব তোমাকে চাই বাংলা। স্বপ্নের বাংলায় যে আজ বেড়েছে লাশের মিছিল, নতুন করে আবার:
আরও পড়ুন
২০ দিনের ছুটি শেষে কাল খুলছে প্রাথমিক স্কুল

২০ দিনের ছুটি শেষে কাল খুলছে প্রাথমিক স্কুল

ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন মিলিয়ে বিশ দিনের ছুটি কাটিয়ে আগামীকাল থেকে খুলছে প্রাথমিক স্কুল। গত ১৩ জুন থেকে শুরু হয় ছুটি। শিক্ষাপঞ্জি হিসেবে আজ ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে এসব স্কুল। তবে বুধবার (৩ জুলাই) যথারীতি ক্লাস শুরু হবে। শিখন ঘাটতি পোষাতে মাধ্যমিকে ঘোষিত ছুটি এক সপ্তাহ কমিয়ে গত ২৬ জুন থেকে খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ। তবে প্রাথমিকে পূর্বঘোষিত ছুটি বহাল রাখা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, ঈদ ও গ্রীষ্মকালীন ২০ দিনের ছুটি শেষে আগামীকাল প্রাথমিক বিদ্যালয় খুলছে। বন্যা ও অতি বৃষ্টির কারণে স্কুলের ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের:
আরও পড়ুন
জিপিএ বাদ দিয়ে যেভাবে হবে এসএসসির মূল্যায়ন

জিপিএ বাদ দিয়ে যেভাবে হবে এসএসসির মূল্যায়ন

দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে নতুন শিক্ষাক্রম অনুযায়ী কেন্দ্রভিত্তিক পাবলিক পরীক্ষার (এসএসসি) মূল্যায়ন–কাঠামো চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, লিখিত অংশের ওয়েটেজ হবে ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক অংশের ওয়েটেজ ৩৫ শতাংশ। একেকটি বিষয়ের মূল্যায়ন হবে সর্বোচ্চ এক স্কুল দিবস (দিনে যতক্ষণ স্কুল চলে)। আগের মতো জিপিএর ভিত্তিতে ফল প্রকাশ হবে না। তবে ফলাফলের (রিপোর্ট কার্ড) বিষয়টি সহজে বোঝার জন্য সাতটি স্কেলের ঘরে আলাদা ইংরেজি বর্ণ দিয়ে বোঝানো হবে। অবশ্য এই লেটার গ্রেড নম্বরের ভিত্তিতে হবে না। নতুন শিক্ষাক্রম অনুযায়ী, মূল্যায়ন–কাঠামো অনুমোদন দিতে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় মাধ্যমিক স্তর এবং কারিগরি ও মাদ্রাসা স্তরের যৌথ জাতীয় শিক্ষাক্রম সমন্বয়:
আরও পড়ুন
নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন কাঠামো চূড়ান্ত, যা থাকছে

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন কাঠামো চূড়ান্ত, যা থাকছে

নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন কাঠামো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) প্রস্তাবনা অনুযায়ী এ কাঠামো চূড়ান্ত করা হয়েছে। তবে অল্প কিছু বিষয় পরিবর্তন করতে বলা হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মাধ্যমিক স্তর এবং কারিগরি ও মাদ্রাসা স্তরের এনসিসিসির যৌথ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করা হয়। জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. মশিউজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা  প্রস্তাবনা দিয়েছিলাম, সেটিই চূড়ান্ত করা হয়েছে। তবে কিছু বিষয় পরিবর্তনের জন্য বলা হয়েছে। পরিবর্তনসহই নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, বিষয়ের চাহিদা:
আরও পড়ুন
কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী রোববার (৩০ জুন) শুরু হচ্ছে। এবার আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ডিপ্লোমা-ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্রসংখ্যা ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী সংখা ৭ লাখ ৫০৯ জন। এবার মোট কেন্দ্র ২ হাজার ৭২৫টি ও মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।:
আরও পড়ুন
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ হবে রোববার (২৩শে জুন) রাত ৮টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলে শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, তা জানতে পারবেন। মোট তিন ধাপে ভর্তির কার্যক্রম চলছে। সব ধাপের ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০শে জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, রোববার রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তি নীতিমালা অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, প্রথম ধাপে সাড়ে ১৩:
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহ কমতে পারে

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহ কমতে পারে

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করা হতে পারে। এ ছুটি এক সপ্তাহ কমতে পারে। পবিত্র ঈদুল আজহার ছুটির পরের সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। শিক্ষাপঞ্জি অনুসারে, এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ২ জুলাই পর্যন্ত। এখন ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমতে পারে। ঈদুল আজহার সরকারি ছুটির পরেই আগামী বুধবার অথবা বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত:
আরও পড়ুন
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপাচার্যের অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান ফল উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ মহোদয়ের হাতে হস্তান্তর করেন। এ পরীক্ষায় প্রতিটি বর্ষে ৯০ শতাংশের ওপরে পাস করেছে। ফল প্রকাশ করে অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, মাদরাসা শিক্ষার মান উন্নয়নকল্পে দ্রুততম সময়ের মধ্যেই পরবর্তী পরীক্ষাসসূহ গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান বলেন, পরীক্ষা দপ্তরের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রস্তুত করা হয়।:
আরও পড়ুন
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে সব বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে দেখা যায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১২৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪৪ জন। মোট ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৭২৩ জনের। এই বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে ৭০ হাজার ১২৯ জন। বোর্ড সূত্রে জানা গেছে, মোট এক লাখ ৭৯ হাজার ১৪৮টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে পরীক্ষার্থীরা। এর মধ্যে দুই হাজার ৭২৩ জনের ফল পরিবর্তন হয়েছে। সদ্যঃপ্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.