একাদশে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়লো
একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী- আগামী ১৩ জুন রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সোমবার (১০ই জুন) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রথম ধাপে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১১ই জুন রাত ৮টা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী ১৩ই জুন (বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো। পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হবে, তারা এ সময়ের মধ্যে:
