এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ :

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। এ প্রতিষ্ঠানের  পাসের হার ৯৮ দশমিক ৯২ শতাংশ। পরীক্ষার্থীর সংখ্যা ও উত্তীর্ণ শিক্ষার্থীর বিবেচনায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা কলেজগুলোর তালিকায়ও রয়েছে প্রতিষ্ঠানটি।
কলেজ সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে আটজন , মানবিক বিভাগে তিনজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জন। এ ছাড়া এ গ্রেড পেয়েছে ১৮৬ জন, এ মাইনাস ১১৮ জন, বি গ্রেড ৩৭ জন এবং সি গ্রেড পেয়েছে তিনজন।
কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন  বলেন, পরীক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার বিবেচনায় কুমিল্লা শিক্ষা বোর্ডে তাঁদের প্রতিষ্ঠান সেরা কলেজগুলোর তালিকায় রয়েছে। বোর্ডের কিছু প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় শতভাগ পাসের হার এসেছে। তবে পরীক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে তাঁদের কলেজের ফলাফল উল্লেখযোগ্য।
এ সাফল্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ মো. নুরুল আমিন। একই সঙ্গে তিনি অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় কলেজের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.