ইমাম সমিতির আয়োজনে যায়েদ হোসাইন ফারুকী’র স্মরণে দোয়া মাহফিল

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও চর লরেন্স বাজার বায়তুল আমান জামে মসজিদের খতিব মরহুম আল্লামা হযরত মাওলানা যায়েদ হোসাইন আল-ফারুকী (রহ.)-এর স্মরণে এক দোয়া ও ইছালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। ​১৮ অক্টোবর (রবিবার)বাদ আছর। উপজেলার চর লরেন্স বাজার বায়তুল আমান জামে মসজিদে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হবে।

‎
মাহফিলে প্রধান দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি,
‎

উপজেলা নির্বাহী কর্মকর্তা ​মোঃ রাহাত উজ জামান, কমলনগর থানার অফিসার ইনচার্জ ​মোঃ ফরিদুল আলম, হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ​হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক, ইছলাহুল উম্মাহ বাংলাদেশ চেয়ারম্যান হযরত মাওলানা আবু হানিফ নেছারী, ইসলামী ব্যাংক বাংলাদেশ শাখা ব্যবস্থাপক ​জনাব মোহাম্মদ মাছুম হোসেন, ​উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা গিয়াস উদ্দিন সাহেব।
‎

​আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়ায় করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.