শ্রীপুর বাজার পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসপি জসীম উদ্দিন

শেয়ার

গাজীপুর  জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন জেলার চৌকস পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) তারই  অংশ হিসেবে সোমবার সন্ধ্যা ৭টায় শ্রীপুর বাজার পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে  সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সব মানুষ সমান এবং সবার অধিকারও সমান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন  করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ  পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য তাঁরা পাশে আছেন। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময়  তাঁর সঙ্গে ছিলেন, সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) শফিকুল ইসলাম, শ্রীপুর মডেল থানার ওসি শাহিনুর আলম, শ্রীপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রথীন্দ্রনাথ  সরকার।

পুলিশ সুপার পূজামণ্ডপে আসলে মন্ডপের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পৌর   বিএনপির আহ্বায়ক সদস্য শ্রী দুলাল চৌহান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মী ও হিন্দু ধর্মের বিপুল সংখ্যক পূন্যার্থী।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.