জুলাই শহীদদের স্মরণে রামগঞ্জে বৃক্ষ রোপণ

শেয়ার
  • আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
    ‘এক শহীদ, এক বৃক্ষ’ শ্লোগানে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরনীয় করে রাখার লক্ষে লক্ষীপুরের রামগঞ্জে ৬ জন শহীদের নামে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সাবির আহমেদ সিফাত, উপজেলা বন কর্মকর্তা প্রণব কুমার মিত্র, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন ও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যগন।
বৃক্ষ রোপন কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ বলেন, জুলাই অভ্যুত্থানে রামগঞ্জে ৬ জন শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়েছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.