আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
জুলাই শহীদ দিবস ২৫ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষের সভাপতিত্বে বুধবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুলাই বিপ্লবে রামগঞ্জের শহিদ পরিবারের সদস্য, আহত ছাত্র জনতা, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী মহল সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার সুধীজনের অংশগ্রহণে ওই আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, উপজেলা বিএনপি সভাপতি মোজাম্মেল হক মজু, উপজেলা জামায়াতে আমীর মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ভিপি আবদুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম পিন্টু, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের, পৌর বিএনপির আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামান, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন পলাশ সহ শতাধিক নেতৃবৃন্দ।
সভায় ক্ষমতার লোভের বাহিরে এসে পারস্পারিক হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে জুলাই বিপ্লবে শহিদদের স্বপ্ন বৈষম্যহীন দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সকল এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বক্তারা।
এসময় শহিদ পরিবারের পাশে থাকার আহবান সহ আহতদের উন্নত চিকিৎসায় রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ গ্রহনের জন্যও প্রস্তাব রাখেন বক্তারা। আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
