রামগঞ্জে ৩ ইটভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ ৩টি ইটভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ও ভোলাকোট ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনটি ইটভাটায় এ অভিযান চালানো হয়েছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এ অভিযান পরিচালনা করেন। জরিমানাকৃত ইটভাটাগুলোর মধ্যে মেসার্স মোরশেদ ব্রিকস ২ লাখ টাকা, মেসার্স রাবেয়া ব্রিকসের ৩ লাখ এবং ভোলাকোট ইউনিয়নের জেবিএম ব্রিকসের ওপর ২ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৭লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের অনুমতি, লাইসেন্স নবায়ন,মাটি কাটা, ফসলী জমির টপসয়েল ব্যবহারের জন্য এবং জেলা প্রশাসকের অনুমতি না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম জানান, ইট ভাটার অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.