আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
সম্ভাবনার রামগঞ্জ ফেইজবুক গ্রুপের পক্ষ থেকে রামগঞ্জ উপজেলার শীতার্ত শতাধিক নারী-পুরষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। গ্রুপের মডারেটর তাছলিমা আক্তারের উদ্যোগে সোমবার বিকেলে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই শীতবস্ত্র বিতরন করা হয়। গ্রুপের এডমিন মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং রামগঞ্জ মডেল কলেজের অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বস্ত্রীক দুস্থদের হাতে ওই শীতবস্ত্র তুলে দিয়েছেন সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুর হক জয়। এসময় উপস্থিত ছিলেন গ্রুপের উপদেষ্টা মাষ্টার মাহবুবুর রহমান, মডারেটর বেলায়েত হোসেন, রাসলে পাটোয়ারী, মোঃ মিজানুর রহমান, রাসেল মিয়া, বিএনপি নেতা মিজানুর রহমান মিরন, আবুল খায়ের লেলিন সহ অনেকে।
শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের কর্মকান্ডের প্রসংশা করে ভবিষ্যতে গ্রুপটির সাথে সম্পৃক্ত থাকার আশ্বাস দেন।
