লক্ষ্মীপুরে প্রাইভেট ক্লিনিক ও হসপিটাল ওনার্সদের ইফতার

শেয়ার

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ওনার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর শাখার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) জেলা শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ আয়োজন করা সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আব্বাছ হোসেনের সঞ্চালনায় ও সভাপতি মেহেরুল হাসান কবি রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. জামাল সালেহ উদ্দিন আরজু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, জেলা প্রেসক্লাব সভাপতি হোসাইন আহমদ হেলাল।

এছাড়াও ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ উদ্দিন টিপু, বিএমএ জেলা সভাপতি ডা. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক লোকমান উদ্দিন আজাদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, ডা. শাহজাহান, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংগঠনের সদস্যরা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.