রায়পুরে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেয়ার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রায়পুরে যায়যায়দিন এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেককাটা, বর্ণঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে যায়যাদিন পাঠক সংগঠন ফ্রেন্ডস ফোরাম রায়পুর উপজেলা শাখা।

সোমবার (৬ জুন) সকালে প্রেসকাব মিলনায়তনে যায়যায়দিন প্রতিনিধি ও প্রেন্ডস ফোরামের উপদেষ্টা ইকরাম হোসেন মুকুল পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্জন দাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আনম নিজাম উদ্দীন, হায়দরগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হাসান জাগাঙ্গীর, প্রেসকাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম মিন্টু, সাংবাদিক মোস্তফা কামাল, ডাকাতিয়া নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি প্রদীপ কুমার রায়, এসআই জাহাঙ্গীর, সাংবাদিক নেতা মিজানুর রহমান মঞ্জু, সুকান্ত মজুমদার, সজিব হাওলাদার, মেহেদী হাসান মাছুম, রাকিবুল ইসলাম মাজেদ প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.