রায়পুরে চলন্ত গাড়ী ভাংচুরের সময় ছাত্রদলের দুই নেতা আটক

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নাশকতার মামলায় নজরুল ইসলাম নিশাত ও তানভীর হোসেন লিংকন নামের দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার সিংহেরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নজরুল ইসলাম নিশাত রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও তানভীর হোসেন লিংকন উপজেলা ছাত্রদলের সদস্য।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, চলন্ত যানবাহন ভাঙচুরের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে তারা আন্দোলনের নামে নাশকতা করছিল। নাশকতা মামলায় তারেকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.