আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর লক্ষ্মীপুর জেলা ৩১৫ বি ৩ এর উদ্যোগে রামগঞ্জে ৫ শতাধীক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, নুনসহ নিত্যপন্যের প্যাকেট উপহার প্রদান করা হয়।
আজ শনিবার সকাল ১১টায় রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের পূর্ব নির্ধারিত তালিকাভুক্ত ২৭০ পরিবার, জামতলি ও মাঝিরগাঁও গ্রামে ২৩০ পরিবারের মাঝে ত্রানের উপহার বিতরণ করা হয়।
এর পুর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, কেন্দ্রীয় যুবদল নেতা ইমাম হোসেন, জেলা গভর্নর সাব্বীর মোঃ সায়েম, প্রাক্তন জেলা গভর্নর ড. সিরাজুল হক চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর মোঃ শামসুল আলম খোকন, কেবিনেট সেক্রেটারি মোঃ হারুন অর রশিদ, কেবিনেট ট্রেজারার শহীদুল ইসলাম ও প্রাক্তন কেবিনেট সেক্রেটারি আবদুল্লাহ খালেদ, জিয়া রেমিটেন্স ফোরামের সভাপতি আফজাল শেখসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
