৩ ধরনের পানীয় যা খেলে শরীর থেকে বেরিয়ে যাবে দূষিত পদার্থ
বর্তমানে ডিটক্স পানীয়র কথা প্রায়ই লোক মুখে শোনা যায়। বিভিন্ন প্রসাধনী নির্মাতারাও দাবি করেন, তাদের পণ্য ব্যবহার করলে শরীর ডিটক্স হবে। কিন্তু এই ডিটক্স জিনিসটা আসলে কী? সহজ ভাষায় বললে, শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়াকেই ডিটক্সিকেশন বলা হয়। শরীর সুস্থ রাখতে ডিটক্সিকেশন খুবই জরুরি। বেশ কিছু খাবার ও পানীয়র মাধ্যমে শরীরের এই দূষিত পদার্থ বের করা সম্ভব। তবে জেনে নেয়া যাক কোন তিন ধরনের পানীয় আমাদের শরীরের দূষিত পদার্থ বের করে দিতে পারে। বিট: রক্তস্বল্পতা ও রক্তচাপের সমস্যায় বিট খুবই উপকারী। বিটে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। নিয়ম করে রোজ সকালে বিটের রস পান করলে এতে:
