হাড় মজবুত করে যে খাবার
পায়েস হোক বা পোলাও, একমুঠো কাজুবাদাম পড়লে যেন স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। বিভিন্ন তরকারিতেও কাজুবাদামের পেস্ট ব্যবহার করা হয়ে থাকে। তবে বাদাম কেবল খাবারের স্বাদ বাড়ায় না, বরং শরীরের সুস্থ থাকতেও অবদান রাখে। এতে রয়েছে ফাইবার, প্রোটিন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপারের মতো উপকারী উপাদান। এ ছাড়াও, কাজুবাদাম ভিটামিন কে, ভিটামিন বি৬ এবং থায়ামিন সমৃদ্ধ, যা শরীরের নানা সমস্যা দূর করে অতি সহজেই। এই কারণেই পুষ্টিবিদরা প্রতিদিন কাজু খাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে কাজুবাদামের পর্যাপ্ত পুষ্টি পেতে হলে দুধের সঙ্গ লাগবে। বিশেষজ্ঞদের মতে, দুধে কাজু ভিজিয়ে খেলে হাড় ও পেশীর বিকাশ ঘটে, কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি মেলে। এ ছাড়াও, দুধে কাজুবাদাম:
