সারাদেশ

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল

ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। আজ শনিবার সকাল থেকেই সর্বস্তরের জনতার ঢল নেমেছে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। শনিবার (১৪ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভোর থেকেই জড়ো হতে থাকে নানা বয়সী মানুষরা। সকাল ৭টা থেকে শুরু হয় শ্রদ্ধা জানানো। শোক, বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে সর্বস্তরের মানুষ।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় বোনের সামনে বোনের মৃত্যু,  একজন মুমূর্ষু 

লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় বোনের সামনে বোনের মৃত্যু,  একজন মুমূর্ষু 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-রামগতি সড়কের জমিদার হাট এলাকায় দাড়িঁয়ে থাকা ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকসার ধাক্কা লেগে নাছিমা আক্তার (২৫) নামে এক নারী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। নিহত নাছিমা আক্তার রামগতি উপজেলা চরসীতা এলাকার আবদুল বারেকের স্ত্রী। আহতরা হচ্ছে, নিহত নারীর বড় বোন ফারজানা আক্তার ও অটোরিকসা চালক। তবে গুরুতর আহত ফারজানা আক্তারের অবস্থায় আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত দুই নারী অটোরিকসার যাত্রী ছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রামগতি উপজেলার চরসীতা এলাকার বাবার বাড়ি থেকে অটোরিকসা যোগে স্বামীর বাড়ির দিকে যাচ্চিলেন:
আরও পড়ুন
রামগঞ্জে কাজী হোটেল সহ ২ হোটেল মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে কাজী হোটেল সহ ২ হোটেল মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশন করার দায়ে রামগঞ্জ সোনাইমুড়ি সড়কের কাজী হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। এসময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন ও পৌর স্যানেটারি ইন্সফেক্টর আলমগীর কবির হোটেলটি পরিদর্শন করে আগামী ১ সপ্তাহের জন্য কাজী হোটেলের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। ১২ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া রামগঞ্জ মেইন সড়কের আয়েশা রেস্টুরেন্ট মালিককে বিভিন্ন অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার:
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

রামগঞ্জে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সম্মেলন ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। উপজেলাস্থ লামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সকাল ১০টায় রামগঞ্জ ক্যাপসিকাম রেস্টুরেন্টে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। লামচর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মনির আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক আবদুর রহমান, রামগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মোঃ নাজমুল হাসান পাটোয়ারী, লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা এ্যাড. মহসিন কবির:
আরও পড়ুন
সাংবাদিক আবদুস শহীদ স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

সাংবাদিক আবদুস শহীদ স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে এনটিভির সাবেক বার্তা সম্পাদক সাংবাদিক আব্দুস শহিদ স্মরণে  ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের আয়োজনে হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী  পুলিশ সুপার (রামগতি সার্কেল) রকিবুল হাসান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও  সাব- রেজিস্ট্রার মোরশেদ আলম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.ফয়েজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, হাজির হাট উপকূল কলেজ সাবেক অধ্যক্ষ ও জেএসডি'র উপজেলা সভাপতি আবদুল মোতালেব, কমলনগর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব গোলাম কাদের, জেলা ফুটবল:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২, তদন্ত কমিটি গঠন

লক্ষ্মীপুরে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২, তদন্ত কমিটি গঠন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে গ্রীণ লীফ ফিলিং স্টেশনের গ্যাস রিফিলের সময়  বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চালক মো. রুবেল ও ও গ্যারেজ মেকানিক আবুল কালাম  নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অন্য একটি বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণ ঘটে ৩ জন নিহত হয়। ওইদিন আরও ৯ জন আহত হয়েছে। এদিকে বেলা সাড়ে ১১ টার দিকে বাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার:
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

রামগঞ্জে শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার রামগঞ্জ উপজেলাস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন। রামগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেছেন, একটি সুরম্য অট্টালিকা যেমন টিকে থাকে তার ভিত্তির উপর, জাতির মেরুদন্ড অটুট রাখতে হলে তার ভিত প্রাথমিক শিক্ষাকে মজবুত করতে হবে। এসময় প্রধান অতিথি প্রাথমিক শিক্ষার্থীদের একজন সুদক্ষ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে গড়ে:
আরও পড়ুন
শীতের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

শীতের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং:
আরও পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে ভারতকে যে বার্তা দিল অন্তর্বর্তী সরকার

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে যে বার্তা দিল অন্তর্বর্তী সরকার

আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতে অবস্থানরত অবস্থায় শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না বলে জানানো হয়েছে। এই বার্তা পৌঁছে দিতে অনুরোধ করা হয়েছে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিকে। আজ সোমবার বিকেলে সৌজন্য সাক্ষাৎকালে এ অনুরোধ জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। তাকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুরোধ আসার বিষয় আর এটি রাজনৈতিক সিদ্ধান্ত।:
আরও পড়ুন
তজুমদ্দিনে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা

তজুমদ্দিনে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কাট্যাগরী ভিত্তিতে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মারজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। এ সময় প্রধান অতিথি বলেন, নারীরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়। আমরা বিশ্বাস করি সমাজের প্রত্যেক নারী, শিশু ও মায়েরা জয়িতা। একজন নারীও নেই যে তারা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.